চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত দিয়ে বৈধ ব্যবসায়ীরা ভারতীয় গরু আনতে পারবে: বিজিবি

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৬:৩৯ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

রেজিস্ট্রেশনের মাধ্যমে যেসব গরু ব্যবসায়ী বৈধভাবে দেশে ভারতীয় গরু আনতে চায় আগামী কোরবানি ঈদে ভারতীয় গরু আনার ক্ষেত্রে সীমান্তে তাদেরকে কোন বাধা দেয়া হবে না বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) আধুনিকায়নে তথ্য প্রযুক্তি নির্ভর কর্মপরিকল্পনা তুলে ধরতে বুধবার বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সীমান্ত এলাকায় যেসব ঘাটাল রয়েছে সেসব ঘাটালের মাধ্যমে বৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে। বাংলাদেশে যেসব গরু ব্যবসায়ীরা ব্যবসা করতে চায় তাদের ব্যবসা করতে দেয়া হবে। এজন্য শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশন করতে হবে।

মেজর জেনারেল আবুল হোসেন বলেন, ভারতীয় গরু আনার জন্য বাংলাদেশি রাখাল ও ব্যবসায়ীরা কোনোভাবেই সীমান্তের জিরো লাইন অতিক্রম করতে পারবে না। তবে ভারতের ব্যাপারিরা জিরো লাইনে গরু নিয়ে আসলে নিয়ম অনুযায়ী এদেশের ব্যবসায়ীরা তা নিয়ে আসতে পারবেন।

বিজিবি মহাপরিচালক বলেন, দেশের সীমান্ত রক্ষার জন্য অাধুনিকায়নসহ বিজিবিকে সময়ের সঙ্গে যুগোপযোগী গড়ার লক্ষ্যে ভিশন ২০৪১ হাতে নেয়া হয়েছে। সেই ভিশনে অন্তর্ভূক্ত থাকবে বর্ডারগুলোতে সার্বক্ষণিক ও বিশেষ নজরদারির জন্য এ্যাডহক ভিত্তিতে রিজিয়ন সুজন, সন্ত্রাস ও চোরাচালান দমনে যৌথবাহিনী সম্বনয় করা, মাদক পাচারে সীমান্ত রক্ষী বাহিনীদের সঙ্গে সুসর্ম্পক স্থাপন করা হবে।

‘এছাড়া সারাদেশে বিজিবির নতুন ৩টি সেক্টর, ৮টি ব্যাটারিয়ন স্থাপনসহ ৪টি রির্জাভ ব্যাটালিয়ন করা হবে। পুরো বর্ডার সুরক্ষার জন্য পাঁচ হাজার ফোর্স নিয়োজিত রয়েছে ভবিষ্যতে আরও বাড়ানো হবে। অাইনশৃঙ্খলাবাহিনী, জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতায় সীমান্ত হত্যা বর্তমানে কমিয়ে আনা হয়েছে। বর্ডারে গরু ব্যবসায়ী নিহতের সংখ্যাও এখন কমে এসেছে।’

Reneta

সীমান্ত সুরক্ষায় বাংলাদেশ-ভারতে ৯৩৫ কিলোমিটার সীমান্ত রাস্তা এবং বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ২৮৫ কিলোমিটার রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণ দ্রুতই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক।

তিনি বলেন, নির্বাচনের আগে যেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ বর্ডার দিয়ে দেশিয় অস্ত্র ঢুকতে না পেরে সে ব্যাপারে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।

এছাড়া সীমান্ত এলাকায় অপরাধ কমাতে সমন্বিত টহল পরিচালনা, গোয়েন্দা কার্যক্রম আরো জোরদার, প্রতিবেশী বাহিনীর সাথে সম্পর্ক গড়ে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকার জীবন মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচির কথা বলেন বিজিবির মহাপরিচালক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরবানি ঈদবিজিবিভারতীয় গরু
শেয়ারTweetPin

সর্বশেষ

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT