ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাজহারুল ইসলাম তানিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে পিলারের (নম্বর- ২০৪৯ এর সাব-পিলার ৩এস) কাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সে উপজেলার অষ্টজঙ্গল গ্রামের আব্দুল মিয়ার ছেলে।
খবর পেয়ে বিজিবি ও স্থানীয়রা তার মরদেহ বাংলাদেশ সীমানার অভ্যন্তরে খাদলা গ্রামের বাড়িতে নিয়ে যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান: তার বিরুদ্ধে ডাকাতি ও চোরাচালানের একাধিক মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।








