চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত চুক্তিতে লাভবান হবে বাংলাদেশ

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৩:৩৯ পূর্বাহ্ণ ০৯, মে ২০১৫
বাংলাদেশ
A A

ভারতের পার্লামেন্টে সীমান্ত বিল পাস হওয়ায় দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিরসনের পাশাপাশি সংঘাত শূন্যের কোঠায় নেমে আসবে বলে মনে করছেন জয়েন্ট বাউন্ডারি গ্রুপ।

গ্রুপের বাংলাদেশ পক্ষের দলনেতা ড.কামাল উদ্দিন আহমেদ মনে করেন বাংলাদেশের উচিত দ্রুত ছিট মহলগুলোর দলিল বিনিময়সহ বিরোধপূর্ণ সীমানায় নিজের অধিকার প্রতিষ্ঠা করা।

মুজিব-ইন্দিরা চুক্তির ৪১ বছর পর গত বৃহস্পতিবার ভারতের লোকসভায় পাস হয় দীর্ঘ প্রতীক্ষিত সীমান্ত বিল। বিলটি অনুসমর্থনের ফলে বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ১শ’১১ টি এবং ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ৫১ টি ছিটমহল বিনিময়, অপদখলীয় জমি উদ্ধার, ৫ কিলোমিটার সীমান্ত চিহ্নিত নিয়ে যে সমস্যা ছিলো তা সমাধানের পথে চূড়ান্ত ভাবে এগিয়ে যাচ্ছে দুই দেশ।

Banglabid

সীমান্ত চুক্তি বাস্তবায়নে জয়েন্ট বাউন্ডারী গ্রুপের দলনেতা বর্তমান বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ মনে করেন এই চুক্তি বাস্তবায়নের ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত সংঘাতের অবসান ঘটলো।

তিনি বলেন, বঙ্গবন্ধু নিশ্চিত করেছিলেন যেসব অতিরিক্ত জমি বা ছিটমহল আমাদের দেশে আছে তার জন্য আমাদেরকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। এটা তার একটা বিশাল সাফল্য। সেটার বাস্তবায়ন হচ্ছে এই চুক্তির একটা দিক। আর একটি দিক হলো আমাদের দেশে এবং ঐ দেশের ছিটমহলের প্রায় ৫১ হাজার ৪৫৯ মানুষ, সবাই পরিচয়বিহীন কাটিয়েছে এতগুলো বছর। তাদের না স্কুল ছিলো, না কলেজ ছিলো, না রাস্তাঘাট ছিলো। কোনো সুযোগ সুবিধাই তারা পায়নি। এখন তাদের সেই ভোগান্তির নিরসন হবে।

‘দীর্ঘদিন নাগরিক অধিকার থেকে বঞ্চিত থাকা ৫১ হাজার মানুষের জন্য সরকারের উচিত দ্রুত ভারতের লোকসভায় পাস হওয়া মুজিব-ইন্দিরা চুক্তির বাস্তবায়ন করা।’

Reneta

তিনি বলেন, আমাদের ১শ’১১ টি ছিটমহলের দলিলপত্র সব তদের কাছে ছিলো। এখন সেসব আবার ভারত আমাদের কাছে হস্তান্তর করবে। তারা দাগ, খতিয়ান সম্বলিত ম্যাপ আমাদের কাছে হস্তান্তর করবে। একই ভাবে আমাদের কাছে থাকা দলিলপত্রও হস্তান্তর করবো। এটা আনুষ্ঠানিকভাবেই সম্পন্ন করা হবে। অপদখলীয় জমিগুলোও এরই মধ্যে চিহ্নিত হয়েছে। সেগুলোর স্ট্রিট ম্যাপগুলোও স্বাক্ষর হতে পারে।

চুক্তির পুরোপুরি বাস্তবায়নে দীর্ঘ দিনের উন্নয়ন বঞ্চিত এলাকার সামগ্রিক উন্নয়ন ঘটবে খুব দ্রুতই এমনটাই আশা সকলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিটমহলবাংলাদেশ ভারত সীমান্তসীমান্ত চুক্তিসীমান্ত বিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগকে যারা ভারতের দালাল বলে তারাই আসল দালাল: প্রধানমন্ত্রী

পরবর্তী

২০০ বছর গোলামির পর এবার ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশীরা

পরবর্তী

২০০ বছর গোলামির পর এবার ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশীরা

রবীন্দ্রনাথ স্মরণে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান ও সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT