চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে মিয়ানমারের সেনাসমাবেশ: সুতরাং সাবধান!

সারওয়ার-উল-ইসলামসারওয়ার-উল-ইসলাম
১১:০৬ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০১৮
মতামত
A A

মাত্র কদিন আগেই বিশ্বের তিন নোবেল বিজয়ী নারী বাংলাদেশে এসে রোহিঙ্গাদের অসহনীয় কষ্টের কথা জেনে সহমর্মিতা প্রকাশ করেছেন। তাঁরা সবাই শান্তিতে নোবেল পেয়েছেন। রোহিঙ্গাদের ব্যাপারে সূচির ভূমিকায় হতাশ হয়েছেন। তীব্র নিন্দা প্রকাশ করেছেন।

বাংলাদেশের নারী সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তারা বলেছেন-  রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে গণমাধ্যম নিজ নিজ দেশের সরকারের অবস্থান অনুযায়ী সংবাদ প্রকাশ করেছে। সে কারণে এই শতাব্দীর বর্বরতম একটি অধ্যায় বিশ্বের অনেকের কাছে অজানা থেকে গেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন নোবেল বিজয়ী ম্যারেইড ম্যাগুয়ার। তিনি বলেছেন, যুক্তরাজ্য সরকার মিয়ানমারে গণতন্ত্র প্রচুর অর্থ দিয়েছে। সেই টাকা দিয়ে মিয়ানমার সমরাস্ত্র কিনেছে। সেনাবাহিনীর শক্তিমত্তা আরও বাড়িয়েছে। তা দিয়ে মিয়ানমার রোহিঙ্গা নিধন করেছে।
আমরা পত্রিকায় যখন পড়ি রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের ব্যাপারে বাংলাদেশ-মিয়ানমারের সাথে আলোচনা হয়েছে, এবং ধীরে ধীরে এই প্রক্রিয়া চালু হবে, তখন মনে সন্দেহ উঁকি দেয়। আসলেই কি মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে? নাকি লোক দেখানো এ বৈঠক প্রহসনমাত্র।

সম্প্রতি দেখলাম বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের ওপারে দেড় শ’ গজের মধ্যে ভারী অস্ত্রসহ অতিরিক্ত সেনাসমাবেশ ঘটিয়েছে মিয়ানমার। এর ফলে ওই সীমান্তের আশ্রয় নেয়া পাঁচ হাজার রোহিঙ্গার মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এ ঘটনার পর আমাদের সরকার মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। দু দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। এটা কিসের আলামত? এই আলামত কি প্রমাণ করে না যে, মিয়ানমার সরকার একজন রোহিঙ্গাকেও তাদের দেশে থাকতে দেবে না? যারা ওই সীমান্তে এখনো ফিরে যাবার আশায় দিনাতিপাত করছে তাদেরকে বাঙালি বলে বাংলাদেশে চলে যাবার জন্য ভয় দেখাচ্ছে?

ইতিমধ্যে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন অঞ্চলকে রোহিঙ্গামুক্ত করার জন্য নানাভাবে কৌশলে সাড়ে ১১ লাখ রোহিঙ্গাকে বিদায় করেছে। তারা যতই বৈঠক করুক নানা চাপে পড়ে, সেগুলো কার্যত কোনো লাভ হবে বাংলাদেশের।

Reneta

এমতাবস্থায় আমাদেরকে যারা বন্ধু বলে প্রচার করে, তাদের সাথে নিয়ে বিশ্ব অঙ্গনের মোড়লদের দৃষ্টিগোচর করা যে, মিয়ানমারের এই সীমান্তে সেনাসমাবেশ মানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা। সুতরাং দ্রুত এই শক্তি প্রদর্শন বন্ধ করতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত নেবার ব্যাপারে কার্যকর জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আর এটা করা না গেলে সারাজীবন এই ধরনের যন্ত্রণায় থাকতে হবে বাংলাদেশকে। বিশ্ববাসী যতই বাহবা দিক না কেন- বাংলাদেশ মানবতা দেখিয়েছে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে, তাতে আমাদের খুব বেশি কাজে আসবে না। আমাদের দেশের ভেতরকার অস্থিরতা বাড়িয়ে ওই ধরণের প্রশংসামূলক উচ্চারণ শোনা হিতে বিপরীতই হবে। আমাদের ভেতরে সহিংসতা বাড়াবে। আমাদের রাজনৈতিক অস্থিরতার আগুনে একটু ঘি ঢেলে দেয়া ছাড়া আর কোনো কাজই হবে না। এখনই আমাদের সজাগ থাকতে হবে। রোহিঙ্গারা যাতে দেশের নানা স্থানে ছড়িয়ে পড়তে না পারে সেই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে রাখতে হবে সতর্ক প্রহরায়।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা ইস্যুসীমান্তে সেনাসমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধস, নিহতের সংখ্যা বাড়ছে

জুলাই ৮, ২০২৬

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT