চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ড ট্র্যাজেডি: এ ভুল অমার্জনীয় অপরাধ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:২৯ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৭
সম্পাদকীয়
A A
শিশু

শেষ পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯ শিশুর মৃত্যুর কারণ জানা গেল। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর জানিয়েছে, চার দিনের ব্যবধানে ত্রিপুরাপাড়ার ৯ শিশুর মৃত্যুর কারণ ‘হাম’। অপুষ্টির কারণে দ্রুত সংক্রমণ ঘটেছে। প্রতিষ্ঠানটি বলছে, ওই এলাকার কোন শিশুকেই কখনও কোন রোগেরই টিকা দেয়া হয়নি। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত টিকাদান কার্যক্রমে শক্তিশালী ওয়ার্ডভিক্তিক মাইক্রোপ্ল্যানেও ত্রিপুরাপাড়া অন্তর্ভুক্ত না থাকায় বিস্মিত হয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টারা। আমরা জানি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত সম্প্রসারিত টিকা দান কর্মসূচি, ইপিআই’র আওতায় সেই ১৯৭৯ সাল থেকে বাংলাদেশে ১ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রাণঘাতী হিসেবে পরিচিত যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, হাম, পোলিও ও ধনুষ্টংকার রোগের টিকা দেয়া হয়। এর সঙ্গে ২০০৩ সালে হেপাটাইটিস, ২০০৯ সাল হিমোফাইলাস এবং ২০১৫ সাল থেকে নিউমোনিয়া রোগের টিকা যুক্ত হয়েছে। বলা চলে, শিশুদের জন্য এই টিকা দেয়া বাধ্যতামূলক। তাই আমরাও শুনে অবাক হলাম; এই অাধুনিক যুগে এসেও দেশের একটি এলাকা এমন গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচির বাইরে থেকে গেছে। শুধু তাই-ই নয়, এই বিষয়টা দেখভালের দায়িত্ব যাদের ছিল; তারা কোনদিনও সেখানে যায়নি। অামরা মনে করি, যাদের ওপর ওই এলাকার শিশুদের টিকা দেয়ার দায়িত্ব ছিল, যাদের দেখভালের দায়িত্ব ছিল; তারা শুধু নিজেদের দায়িত্ব পালনে অবহেলাই করেননি-এতগুলো শিশুর প্রাণহানীর অপরাধেও অপরাধী। তাদের এমন নিস্পৃহতা অমার্জনীয় অপরাধ। এই ঘটনা আরও একটি বিষয় নিশ্চিত করেছে, আসলে ওই এলাকায় ন্যুনতম কোনো চিকিৎসা ব্যবস্থাও নেই। যদি থাকতো তাহলে হামের মতো রোগের চিকিৎসা তিন দিনেই শেষ করা সম্ভব হতো। আমরা নিশ্চিত নই যে সারাদেশে এমন ত্রিপুরাপাড়ার সংখ্যা কত? তবে এটা নিশ্চিত টিকাদান কার্যক্রমে যে শক্তিশালী ওয়ার্ডভিক্তিক মাইক্রোপ্ল্যান রয়েছে; তা শতভাগ সফল হয়নি। তাই আমরা মনে করি, গুরুত্বপূর্ণ এ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে নতুন করে ভাবতে হবে। না হলে এমন হৃদয়বিদারক ঘটনা দেখতে হবে বারবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞাত রোগজ্বরসীতাকুণ্ডহাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

জুলাই ৯, ২০২৬

পর্যায়ক্রমে হবে স্থানীয় সরকার নির্বাচন, বাজেটে আছে বরাদ্দ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT