চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডে ড্রাম ড্রাম তরল বিস্ফোরক উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ন ১৮, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

চট্টগ্রামের সীতাকুণ্ড সদরের প্রেমতলার আলোচিত সেই ছায়ানীড় ভবনের জঙ্গি আস্তানা থেকে অভিযানের তৃতীয় দিনে প্রায় ৩০০ লিটার তরল বিস্ফোরক উদ্ধার করেছে চট্টগ্রাম পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট।শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ছায়ানীড় ভবনে জঙ্গিদের ব্যবহার করা একটি কক্ষে ১৬টি শক্তিশালী বোমা, বিপুল পরিমাণ কম শক্তিশালী বোমা, প্রতিটি ৪০ লিটারের ৫ ড্রাম ভর্তি হাইড্রোজেন পার অক্সাইড, একটি ড্রামে ৫০ লিটার এসিড এবং অন্য একটি রুমে ১২টি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়।

এসব বিস্ফোরক দ্রব্য সম্প্রতি সীতাকুণ্ডে অনুষ্ঠিত শিব চতুর্দশী মেলার সময় মজুদ করে জঙ্গিরা। অনেক বোমা জঙ্গিদের বাড়িতেই তৈরী করা হয় বলে ধারণা বাড়ির মালিক ও প্রতিবেশীদের।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধারের পর স্থানীয় জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি তল্লাশির ঘোষণা দিয়েছেন।

উদ্ধার করা বোমাগুলোর নিরাপদ বিস্ফোরণ ঘটিয়েছে সিএমপির বোমা ডিসপোজাল ইউনিট।তবে আস্তানায় এখনো বোমা ও বোমা তৈরির সরঞ্জাম রয়েছে বলে ধারণা করছেন তারা।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সীতাকুণ্ড থেকে জঙ্গিদের মূল উৎপাটনে তারা সব ধরণের ব্যবস্থা নেবেন।এদিকে জঙ্গিবাদ নির্মূলে স্থানীয়দের আরো সহায়তা চেয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

Reneta

এর আগে বৃহস্পতিবারের অভিযানের সময় একটি কক্ষে বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে তখন বোমা তল্লাশি ও নিষ্ক্রিয়ের কাজ বন্ধ করে দেয়া হয়।

শুক্রবারও সারাদিন এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রাখে। শনিবার দুপুর থেকে আবার শুরু হওয়া তল্লাশিতে নতুন করে এসব বোমা ও বিস্ফোরকগুলো পাওয়া যায়।

 

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামসীতাকুণ্ডে জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ফেব্রুয়ারি ৬, ২০২৬

‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

থানা ও পুলিশ ফাঁড়ি নির্মাণে ৭০৭ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

গুলশানে পুলিশের এডিসিকে মারধর; গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT