চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি আস্তানায় বোমা নিস্ক্রিয় করতে গিয়ে আগুন, নিহত ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৭
চট্টগ্রাম, জনপদ
A A
বৃহস্পতিবারের অভিযানের ছবি

বৃহস্পতিবারের অভিযানের ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় বোমা নিস্ক্রিয় করতে গিয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার চৌধুরীপাড়ার ছায়ানীড় ভবনে জঙ্গি আস্তানা জঙ্গিমুক্ত করার পরে সেখানে থাকা বোমা নিস্ক্রিয় করতে গেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বুধবার সীতাকুণ্ড পৌরসভার লামারবাজার এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে এক নারী জঙ্গিসহ দুইজনকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যে কলেজ রোড এলাকার চৌধুরীপাড়ার আরেকটি জঙ্গি আস্তানায় অভিযান শুরু হয়। পুলিশের এ অভিযানে এক নারীসহ দু’জন আত্মঘাতী ও অভিযানে দু’জনসহ চারজন নিহত হয়।

ছায়ানীড় ভবনের ভেতরে আর কোন জঙ্গি নেই জানিয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম বলেন, যেহেতু ভেতরে আর কোন জঙ্গি নেই, তাই আপাতত জঙ্গি আটক অভিযান ‘অপারেশন অ্যাসল্ট-১৬’ সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন ডিআইজি মো.শফিকুল ইসলাম।

তখন তিনি বলেন, ছায়ানীড় ভবনে এখনো অনেক বিস্ফোরক দ্রব্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই ভবনের নিরাপত্তার কাজ চলছে। ভবনের ছাদে একটি অবিস্ফোরিত শক্তিশালী বোমা রয়েছে। এটি নিষ্ক্রিয়করণের কাজ চলছে।

Reneta

বুধবার বিকেলে চৌধুরীপাড়ার ছায়ানীড় ভবনের নিচতলার একটি বাসায় অভিযান শুরু করে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ভেতর থেকে জঙ্গিরা হ্যান্ডগ্রেনেড ছোঁড়ে। এতে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোজাম্মেলসহ দুই পুলিশ সদস্য আহত হন।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ১৫ দিন আগে জঙ্গিরা ছায়ানীড় ভবনের নিচতলার বাসাটি ভাড়া নিয়েছিল। ওই ভবনে আরও কয়েকটি পরিবার ভাড়া থাকে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT