চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় তল্লাশি শেষ, আরো বোমা উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৭
চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় ৫ম দিনের তল্লাশি শেষে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে সিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট। সর্ব শেষদিনের তল্লাশিতে সেখানে আরও ১টি বোমা ও ৯টি বোমা তৈরির জেল উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত শক্তিশালী বোমাটি নিস্ক্রিয় করেছে বোমা নিস্ক্রিয়কারী দলটি।

এর আগে শনিবার সীতাকুণ্ড সদরের প্রেমতলার আলোচিত সেই ছায়ানীড় ভবনের জঙ্গি আস্তানা থেকে অভিযানের তৃতীয় দিনে প্রায় ৩০০ লিটার তরল বিস্ফোরক উদ্ধার করে চট্টগ্রাম পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট।

সেসময় ছায়ানীড় ভবনে জঙ্গিদের ব্যবহার করা একটি কক্ষে ১৬টি শক্তিশালী বোমা, বিপুল পরিমাণ কম শক্তিশালী বোমা, প্রতিটি ৪০ লিটারের ৫ ড্রাম ভর্তি হাইড্রোজেন পার অক্সাইড, একটি ড্রামে ৫০ লিটার এসিড এবং অন্য একটি রুমে ১২টি হ্যান্ড গ্রেনেড পায় তারা।

এসব বিস্ফোরক দ্রব্য সম্প্রতি সীতাকুণ্ডে অনুষ্ঠিত শিব চতুর্দশী মেলার সময় মজুদ করে জঙ্গিরা। অনেক বোমা জঙ্গিদের বাড়িতেই তৈরি করা হয় বলে ধারণা বাড়ির মালিক ও প্রতিবেশীদের।

উদ্ধার করা বোমাগুলোর নিরাপদ বিস্ফোরণ ঘটান সিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট। তবে আস্তানায় এখনো বোমা ও বোমা তৈরির সরঞ্জাম রয়েছে বলে ধারণা করছেন তারা।

এর আগে ১৬ মার্চ বৃহস্পতিবার অভিযানের সময় একটি কক্ষে বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে তখন বোমা তল্লাশি ও নিষ্ক্রিয়ের কাজ বন্ধ করে দেয়া হয়। শুক্রবারও সারাদিন এলাকাটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১৫ই মার্চ বুধবার সন্ধ্যার পর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদে ‘সাধনকুটির’ নামের একটি বাড়ি থেকে জসিম ও আরজিনা নামের দুই জঙ্গিকে আটক করে পুলিশ। ওই নারীর গায়ে আত্মঘাতী হামলার ভেস্ট ছিল। সাধনকুটির থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

পরে সীতাকুণ্ডের প্রেমতলার ছায়ানীড় নামের একটি বাড়িতে কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াট টিমের নেতৃত্বে শুরু হয় ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’।

এতে নব্য জেএমবির এক নারীসহ চার জঙ্গি নিহত হয়। সেখান থেকে পরে এক শিশুর মৃতদেহও উদ্ধার করা হয়। সেখানে প্রচুর বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।

ট্যাগ: জঙ্গি আস্তানাসীতাকুণ্ডে জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাঁশখালীর ওসিকে হাইকোর্টে তলব

পরবর্তী

বিশ্বসেরা ৫০ শিক্ষকের একজন বগুড়ার শাহানাজ পারভিন

পরবর্তী

বিশ্বসেরা ৫০ শিক্ষকের একজন বগুড়ার শাহানাজ পারভিন

বিশ্বগণমাধ্যমে বাংলাদেশের ঐতিহাসিক জয়

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT