চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডের ঘটনার জন্য দায়ী ডজন খানেক প্রতিষ্ঠান: তদন্ত প্রতিবেদন

চৌধুরী ফরিদচৌধুরী ফরিদ
১০:৩৭ অপরাহ্ন ০৬, জুলাই ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন, বিস্ফোরণ ও ব্যাপক হতাহতের ঘটনায় ডিপো কর্তৃপক্ষ, শিপিং লাইনস, বন্দর, কাস্টমস, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ সরকারি ডজন খানেক প্রতিষ্ঠানকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দিয়েছে মন্ত্রণালয়ের গঠিত বিভাগীয় তদন্ত কমিটি।

একমাস তদন্ত করে বুধবার প্রতিবেদন দেয় তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রতিবেদনে ডিপোতে আগুনের উৎস হিসেবে প্রাথমিকভাবে হাইড্রোজেন পারঅক্সাইডকে চিহ্নিত করা হয়েছে। তবে নাশকতার বিষয়টিও একেবারে উড়িয়ে দেননি তারা।

গত ৪ জুন রাতে সীতাকুণ্ডে সোনাইছড়ির শীতলপুরে নেদারল্যান্ডস ও দেশীয় ব্যক্তি মালিকানাধীন বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন এবং বিস্ফোরণে ৫১ জনের প্রাণহানি ঘটে। কয়েকশ কোটি টাকার আমদানি-রপ্তানি পণ্যেরও ক্ষতি হয়।

মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে বন্দর, কাস্টমস, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ ১৩ প্রতিষ্ঠানের কর্মকর্তাকে সদস্য করে তদন্ত কমিঠি গঠন করা হয়।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৫১ জন নিহত ও ৩ শতাধিক আহত হয়েছে। তদন্ত প্রতিবেদনে কন্টেইনার ডিপো পরিচালনায় ২০টি সুপারিশ প্রদান করা হয়েছে। তদন্ত প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ সচিবের পাঠানোর কথা জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।

Jui  Banner Campaign
ট্যাগ: তদন্ত কমিটিসীতাকুণ্ড অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কী ইঙ্গিত করলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি যুক্তরাজ্যে ফিরে যাচ্ছি না: তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামানত হারিয়ে দিশেহারা মাহমুদুর রহমান মান্না

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আমার পাঁচ লাখ ভোটারই এমপি হয়েছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কত ভোট পেলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT