স্পোর্টস

সি‌রিজ সেরা তামিম

সি‌রিজ সেরা তামিম

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে সামনে থেকে দলকে পথ দেখানো তামিম ইকবাল হয়েছেন সিরিজ সেরা। আর শেষ ম্যাচে ১২৭ রানের সোনালি ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন সৌম্য সরকার।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে সফরকারীদের ৮ উইকেটে হারায় টাইগাররা।

সিরিজে প্রথম ম্যাচে ১৩২ রানের ইনিংস খেলে দল জিতিয়ে ছিলেন তামিম। দ্বিতীয় ম্যাচে ১১৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। আর শেষ ম্যাচে খেলেন ৬৪ রানের ঝকঝকে ইনিংস। এই ম্যাচে ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি তুলে নেন টাইগার ওপেনার।

তিন ম্যাচে  ৯৫.৪১ স্টাইক রেট ও ১৫৬ গড়ে ৩১২ রান করেন তামিম। তিন ম্যাচে ২২০ রান করে দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম।

বিষয়:বাংলাদেশ-পাকিস্তান হোয়াইটওয়াশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…