চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়ামের আরেক নায়িকা মডেল হীরা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

দেশ-বিদেশের অসংখ্য র‌্যাম্পে দাপিয়ে বেড়ানো মডেল হীরা এবার বড়পর্দায় নিজের নাম লেখালেন। চলচ্চিত্রের নাম ‘বিশ্বসুন্দরী’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এ ছবিতে হীরা চিত্রনায়ক সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন!

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৮-এর মাধ্যমে যাত্রা শুরুর পর প্রায় এক দশকের বেশি সময় র‌্যাম্প মডেলিংয়ে নিজের নাম সু-প্রতিষ্ঠিত করেছেন হীরা। হয়েছেন শীর্ষস্থানীয় মডেল। টিভিসি, নাটকে অভিনয়, উপস্থাপনা করলেও বড় পর্দার অভিষেক মনের মত কোনো চলচ্চিত্র দিয়েই শুরু করতে চেয়েছিলেন।

এ ক্ষেত্রে ‘বিশ্বসুন্দরী’ সবকিছু মিলিয়ে ১০-এর মধ্যে ১০ পাবার যোগ্য। এমনটাই মনে করছেন হীরা। তিনি বলেন, এ ছবির প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। যেমন আমি ‘ইমা’ নামের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের ব্যাপ্তি খুব বেশি নয়, তবে আমার চরিত্রটিকে ঘিরেই পুরো গল্প আবর্তিত হয়েছে। ‘ইমা’ না থাকলে ‘বিশ্বসুন্দরী’র অন্য চরিত্রগুলোর সম্পর্কই তৈরি হতো না।

হীরা বলেন: দিদি (চয়নিকা চৌধুরী) যখন প্রথমদিন আমাকে চরিত্রটি সম্পর্কে বললেন, মুগ্ধ হয়েছিলাম। সিয়ামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ছিল দারুণ। খুব দরদ ও পরিশ্রম যোগ করে সিয়াম ও অন্যরা চলচ্চিত্রে কাজ করেন। আশা করছি দর্শক অনেকদিন পর মন ছুঁয়ে যাবার মত একটি চলচ্চিত্র পাবেন।

সুযোগ পেলে ভবিষ্যতেও ভালো মানের চলচ্চিত্রে নিজের সেরাটা তুলে ধরার কথা জানান হীরা।

রুম্মান রশীদ খান-এর লেখা কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে আরো দুটি মূল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি ও চম্পা।

Reneta

ছবিতে আরো আছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, সীমান্ত, সুজন সহ আরো অনেকে। সব কিছু ঠিক থাকলে আসছে ৬ ডিসেম্বর মুক্তি পেতে পারে ‘বিশ্বসুন্দরী’।

Jui  Banner Campaign
ট্যাগ: আনন্দ খালেদচম্পাচয়নিকাপরীমনিফজলুর রহমান বাবুমনিরা মিঠুলিড বিনোদনসিয়ামসীমান্তসুজন
শেয়ারTweetPin

সর্বশেষ

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT