চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়ামের অনন্য ফজিলত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৭
বাংলাদেশ
A A

১২ মাসের সেরা মাস রমজান। এ মাসে সিয়াম পালনের বিপরীতে প্রতিদানও বেশি। আসলে ইবাদতপ্রিয় বান্দার জন্য পবিত্র এ মাস সাধনার বসন্ত। পবিত্র কোরআন যেমন শ্রেষ্ট কিতাব, সেই কোরআন অবতীর্ণ হওয়ার মাসটিও সামগ্রিক বিবেচনায় তেমনি অতুলনীয় মাসের মার্যাদা লাভ করেছে।

অত্যান্ত নির্ভরযোগ্য একটি হাদীসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক আমলের বিপরীতে প্রাপ্তি ও পুরস্কারের মধ্যে পারস্পারিক তুলনা করে সিয়ামকে অনন্য ইবাদতের মর্যাদা প্রদান করেছেন।

সম্মানিত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. হতে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহর কাছে ৬টি আমলের মর্যাদাগত তুলনা এমন— দুটি আমল অবধারিত করে দেয়। অন্য দু’টির বিপরীতে তার সমপরিমান প্রতিফল পাওয়া যায়। আরেকটি আমল আছে যার বিপরীতে ১০ গুণ বেশি এবং অন্যটি বিপরীতে সাতশ গুণ বেশি প্রতিদান বাড়িয়ে দেওয়া হয়। অতঃপর আরেকটি আমলের কথা তুলনার বাহিরে নিয়ে উল্লেখ করে বলেছেন, তার প্রকৃত প্রতিদান কী হবে, কতটুকু হবে তা আল্লাহ ছাড়া কেহই অবগত নন।

Banglabid

এবার সবকটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি ইরশাদ করেন, এবার যে দুটি আমল অবধারিত করে তা হলো, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে তার ওপর বিশ্বাস ও ইবাদত করে মৃত্যুবরণ করেছে ,তার জন্য জান্নাত অবধারিত। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে সে অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার জন্য জাহান্নাম অবধারিত। কেউ একটা পাপ কাজ করলে তাকে সমপরিমাণ শাস্তি দেওয়া হবে। বেশি নয়। আর কোনো ব্যক্তি যদি পুণ্যময় কোনো আমল করার নিয়্যত করেও করতে পারেনি, তবে তাকে নিয়্যতের কারণেই একটি সাওয়াব দান করা হবে।

কোনো ব্যক্তি যদি একটি পুণ্যের কাজ করে তাকে ১০ গুণ বাড়িয়ে দেওয়া হবে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করবে, সে ক্ষেত্রে এক দেরহামকে বাড়িয়ে দেওয়া হবে সাতশ দেরহামে এবং এক দিনারকে বৃদ্ধি করা হবে সাতশ দিনারে। অতঃপর সিয়ামকে আলাদা করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সিয়াম পালনকারী সওয়াব কত, তা একমাত্র আল্লাহই অবগত আছেন। (তাবরানী) অনুরূপভাবে হযরত আবু উসামা রা. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়ে বললেন, ‘আমাকে একটি আমলের কথা বলুন।’ তিনি বললেন, ‘সিয়াম পালন কর। কারণ তার তুলনা নাই।’ (নাসাঈ)

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘পূর্বগত দিনগুলোতে তোমাদের আমলের কারণে আজ তোমরা পরিতৃপ্ত পানাহার কর।’ (সূরা হাক্কা-২৪) এই আয়াতের তাফসীরে বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস ও মুফাসিসর হযরত ওয়াকিসহ অনেক নির্ভরযোগ্য ওলামাগণ বলেন, সিয়াম পালনকারীগণ দুনিয়ায় অভুক্ত ও তৃষ্ণার্ত থেকে সিয়াম পালন করার পুরস্কার স্বরূপ আল্লাহ পাক হাশরের দিন তাদের জন্য একটা বিশেষ ভোজ সভার আয়োজন করে তাদেরকে আহবান করবেন। এই আয়াতে সেই আহ্বানের কথাই বর্ণিত হয়েছে।

Reneta

লেখক: মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক উপাধ্যক্ষ, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফজিলতসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT