চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট স্টেডিয়ামের ঘড়ি রহস্য

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:১৭ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
সিলেট স্টেডিয়ামের ঘড়ি রহস্য নিয়ে দর্শকদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: সবুজের সমারোহে অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড। উপরের দিকে মাঝ বরাবর বসানো একটি ঘড়ি। নারীর কপালে টিপ যেমন শোভা বাড়ায়, তেমনি এই গ্র্যান্ড স্ট্যান্ডেরও সৌন্দর্যে পূর্ণতা আনতে পারতো এই ঘড়িটি। অথচ বিপিএল শুরুর একদিন আগে কালো কাপড়ে ঢেকে ফেলা হয়েছে এটিকে!

প্রথমে ধারণা করা হচ্ছিল, সূর্যের আলো ঘড়িতে প্রতিফলিত হয়ে মাঠে ব্যাটসম্যানদের চোখে লাগতে পারে। এমন চিন্তা থেকেই হয়তো কালো কাপড়। কিন্তু ব্যাপার এমনটি নয়। জানা গেল ঢেকে ফেলার কারণ ঘড়ির অদ্ভুত ত্রুটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইংল্যান্ড থেকে এনে ওই জায়গায় বসায় দামী ঘড়িটি। কিন্তু দেখা যায় ঘড়ির সময় বাংলাদেশ সময়ের সঙ্গে মিলছে না। স্থানীয় সময়ের চেয়ে ১০ মিনিট এগিয়ে থেকে ঘুরছে কাঁটা। এটি ঠিক করতে পারবেন শুধু প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা।

Banglabid

ঘড়িটির ভাগ্যে কী আছে, সেটি নিয়ে যখন দুশ্চিন্তা, তখন জানা গেল ঘড়ির সময় এ দেশের আবহাওয়া উপযোগী করে দিতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হয়েছে। তাদের কাছ থেকে আশ্বাসও পেয়েছে বিসিবি।

খেলতে নেমে ১০ মিনিট এগিয়ে থাকা ঘড়ির দিকে তাকিয়ে যেন খেলোয়াড়রা বিভ্রান্ত না হন এজন্য ঘড়িটি কালো কাপড়ে ঢেকে ফেলে একটু নিচেই প্রেসিডেন্ট বক্সের পাশে বসানো হয়েছে সাধারণ আরেকটি একটি ঘড়ি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT