চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে হবে রান-উৎসব

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:০৫ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
সিলেটের বিপিএল খেলার মাঠে ক্রিকেটাররা অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: টি-টুয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার জমজমাট লড়াই। ব্যাটসম্যানরা রানের ফুলঝুরি ছুটিয়ে গ্যালারি মাতাবেন, এমনটাই প্রত্যাশা থাকে সবার। কিন্তু বিপিএলের গত কয়েকটি আসরে দেখা যায়নি তেমনটা। ব্যাটসম্যানদের রীতিমতো সংগ্রাম করতে হয়েছে উইকেটে। টি-টুয়েন্টির চিরায়ত প্রত্যাশার পালে অবশ্য হাওয়া দিচ্ছে বিপিএলের সিলেট পর্ব। এখানে রীতিমতো রান-উৎসব হওয়ার সম্ভাবনার কথা বললেন স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস।

সিলেট পর্বে ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত গড়াবে মোট আটটি ম্যাচ। অধিকাংশ ম্যাচেই বড় স্কোরের আশা করছেন জয়দ্বীপ। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তারপরও বলি যেন রান হয় সেভাবেই আমরা উইকেট প্রস্তুত করছি। টি-টুয়েন্টিতে সবাই রান দেখতে চায়, সেটি আমাদের মাথায় আছে।’

Banglabid

২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে এই মাঠে আয়ারল্যান্ডের করা ১৮৯ রান মাত্র ১৩.৫ ওভারে তাড়া করে জিতেছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে জয়দ্বীপ দাস বলেন, সিলেটের উইকেট রান প্রসবা হয়, টি-টুয়েন্টি বিশ্বকাপে আমরা তা দেখেছি।

উইকেট ব্যাটিং সহায়ক হলেও আউটফিল্ড দ্রুতগতির নয় বলে ধারণা করছেন একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকা সাবেক ক্রিকেটার। দলের অনুশীলনের ফাঁকে তিনি বলেন, এখানকার উইকেট বেশ ভাল। ব্যাটসম্যান সহায়ক। তবে আউটফিল্ড মন্থর। মাঠের মাটি একটু নরম।’

ছবি: সাজ্জাদ খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT