চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৮
জনপদ, সিলেট
A A
ছাত্রলীগ

সিলেট নগরীর টিলাগড়ে নিজ দলের প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের ছুরিকাঘাতে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন। নিহত তানিম খান সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সের ছাত্র এবং ছাত্রলীগের রঞ্জিত গ্রুপের অনুসারী।

রোববার দিবাগত রাতে তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ আজাদ গ্রুপের অনুসারীরা। গুরুতর আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান: রাত ৯ টার দিকে ছাত্রলীগের রঞ্জিত গ্রুপের কর্মী তানিম খান টিলাগড় পয়েন্টে দাঁড়িয়ে ছিল। এসময় প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে শাহপরাণ থানা পুলিশ।

নিহত ছাত্রলীগ কর্মী তানিম নগরীর ইসলামপুর এলাকার একটি মেসে বসবাস করতো। সে ওসমানীনগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামের ইসরাইল খানের পুত্র।

Reneta

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে টিলাগড় এলাকায় ৪ জানুয়ারি ছাত্রলীগের আজাদ ও রঞ্জিত গ্রুপের কর্মীদের সংঘর্ষ হয়েছিল। এ ঘটনার জেরে খুনের ঘটনা ঘটেছে ধারণা করছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা জোরদারে বাংলাদেশ-মালদ্বীপের অঙ্গীকার

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় সীমা ৩১ ডিসেম্বর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT