সিলেটে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হারের সূচক কিছুটা কমলেও এবার বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ৩৯৭ টি বেশি।
গতবার জিপিএ-৫ পায় ২ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী। এবছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৪ হাজার ৪শ’ ৫৭ জন ছেলে ও মেয়ে ৫ হাজার ৭শ’ ৯৮জন।
এবারের পরীক্ষায় পাস করেছে হার ৮০ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী। যা গতবছরের থেকে ৪ দশমিক ৫১ শতাংশ কম। গতবছর পাসের হার ছিলো ৮৪ দশমিক ৭৭ শতাংশ।
বৃহস্পতিবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ।
তিনি জানান, গণিতে ফেলের কারণে এবার পরীক্ষার সার্বিক ফলাফলে পাসের হার কমেছে। এছাড়া শারিরীক শিক্ষা ও আইসিটি বিষয়েও খারাপ করেছে শিক্ষার্থীরা।
বোর্ডের অধীনে মোট সিলেটের চার জেলার ৮১২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৭।
এবছর সিলেট বোর্ডে এসএসিতে ৯৪ হাজার ১শ’ ৪২জন পরীক্ষার্থী অংশ নেয়।








