সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে ধর্ষণের অভিযোগে মাহি নামে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ।
রোগীর স্বজনদের অভিযোগ, গতকাল রাতে ৭ নং ওয়ার্ডের নাক-কান-গলা ইউনিটে রোগীর সঙ্গে থাকা এক তরুণীকে ধর্ষণ করে এক ইন্টার্ন চিকিৎসক।
রোগীর স্বজনেরা হাসপাতাল প্রশাসন ও পুলিশকে অভিযোগ করলে ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে হাসপাতাল প্রশাসন।
ওসমানী মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার একেএম মাহবুবুল হক জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারী তরুণীকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হাসপাতাল কর্মী জানান, আমরা ধারণা করছি ঘটনা সাজানো। ঐ তরুণী কোনো কারণে মিথ্যে অভিযোগ করে থাকতে পারেন। তদন্তেই সেটা বোঝা যাবে।
এ ঘটনায় তরুণীর বাবা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানান।








