বাংলাদেশ

সিলেটে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটি গঠন

জনতা দেখছে আগুনে পুড়ে যাওয়া বস্তু ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

জনতা একটি রাস্তায় আগুনের ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য দেখছে, যা একটি প্রতিবাদ বা দুর্ঘটনার অংশ হতে পারে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাদিকুর রহমান সাকী: সিলেটের এমসি কলেজে ঘুরতে আসা নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে দুপুর পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

অন্যদিকে ঘটনার প্রতিবাদে দুপুরে ক্যাম্পাসের ফটকের বাইরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টমূলক শাস্তির দাবি জানিয়েছে। শিক্ষার্থীরা এসময় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে।

এর পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর স্বামী বাদী হয়ে ভোররাতে সাইফুর, শাহ রনীসহ ৬ জনের নাম উল্লেখ করে শাহপরান থানায় মামলা করেছন। পুলিশ গোলাম কিবরিয়া কমিশনার জানিয়ছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সিলেটের এমসি কলেজ হোস্টেল এলাকায় বেড়াতে গিয়েছিলন এক দম্পতি। এসময় ছাত্রলীগের কর্মী পরিচয়দানকারী সাইফুর, শাহ রনিসহ কয়েকজন স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ গিয়ে হোস্টেলের সামনে থেকে ধর্ষণের শিকার নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।

এ ঘটনায় দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠক করেছে কলেজ কর্তৃপক্ষ। ধর্ষকদের মধ্যে তিনজন বহিরাগত ছিল বলে জানিয়েছেন হোস্টেল সুপার জামাল উদ্দিন।

বিষয়:গণধর্ষণ ছাত্রলীগ ভিডিও সিলেট এমসি কলেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…