চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

‘অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি’সহ ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা চলছে।

এই সভা দিয়েই ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হচ্ছে। বুধবার দুপুর ২টায় রেজিস্ট্রি মাঠে এই জনসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন সিলেট সিটি মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী৷

প্রধান অতিথি হিসেবে আছেন গণফোরাম নেতা ড. কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেটের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় যোগ দিয়েছে৷

বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য, জেএসডি, ঐক্য প্রক্রিয়ার সমন্বয়ে এই জোট হলেও মূলত জনসভায় বিএনপির নেতাকর্মীরাই সংখ্যাগরিষ্ঠ।

স্থানীয় ঐক্যফ্রন্ট নেতাদের অভিযোগ, জনসভায় লোক সমাগম ঠেকাতে নানা কৌশল নিয়েছে সরকার। মিছিল নিয়ে আসার পথে নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ তাদের৷

Reneta

এছাড়া গত রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলেও অভিযোগ করা হয়েছে৷

জনসভায় বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য, জেএসডি এবং ঐক্য প্রক্রিয়া ছাড়াও বিএনপি সমর্থিত ২০ দলের ৪টি দলের স্থানীয় নেতাকর্মীরা যোগ দিয়েছেন।

এর মধ্যে রয়েছে খেলাফত মজলিশ, বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (অবঃ) এর কল্যাণ পার্টি, কর্নেল অলি আহমদ এর এলডিপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যফ্রন্টঐক্যফ্রন্টের জনসভাজাতীয় ঐক্যফ্রন্টসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT