অপরাধ

সিলেটে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় ‘হত্যা’ লেখা বোতাম, হত্যার ঘটনা বোঝাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেট নগরীর উপশহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপশহরস্থ সরকারি তিব্বিয়া কলেজের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত ছাত্রলীগ কর্মী সীমান্তিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র হোসাইন আল জাহিদ। সে উপশহরের ১৩ নাম্বার লেনের ২৬ নং বাসার আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ গ্রুপের হাতে নিহত হন জাহিদ। সে ছাত্রলীগের উপশহরের সুমন গ্রুপের কর্মী ছিল।

বৃহস্পতিবার বিকেলে তিব্বিয়া কলেজের সামনে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকা জাহিদের ওপর হামলা চালায় জাকারিয়া মাহমুদ গ্রুপের কর্মীরা। এ সময় হামলাকারীরা জাহিদকে একাধিক ছুরিকাঘাত করে।

জাহিদের সাথে থাকা আরো ৩-৪ জনও ছুরিকাঘাতে আহত হন।

শাহপরান থানার সহকারি পুলিশ কমিশনার রক্তাক্ত অবস্থায় জাহিদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়:ছাত্রলীগ কর্মী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…