চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের হ্যাটট্রিক আনন্দ

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১১:১৫ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জোড়া জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট সিক্সার্স: ২০৫/৬
রাজশাহী কিংস: ১৭২/৮
৩৩ রানে জয়ী সিলেট

উপুল থারাঙ্গা এবং আন্দ্রে ফ্লেচারের শতাধিক রানের উদ্বোধনী জুটি। এরপর আবুল হাসান, প্লাঙ্কেট, নাসিরদের নিয়ন্ত্রিত বোলিং। হ্যাট্রিক জয়ের পথে এই সিলেট সুন্দর, এই সিলেট অপ্রতিরোধ্য।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা বাদে সবাইকে হারতে হয়েছে। মঙ্গলবার সিলেট টস হারার পর চায়ের দেশে তাই চিন্তার মেঘ ভর করেছিল। কিন্তু কোথায় কী? শিশিরের প্রভাব উপেক্ষা করে রাজশাহী কিংসকে ৩৩ রানে হারিয়ে উপচে পড়া গ্যালারিকে আরেকটি জয়ের আনন্দে ভাসায় দলটি। রাজশাহীর এটি টানা দ্বিতীয় হার।

Banglabid

সিলেট ২০৫ রানের সংগ্রহ পায় উপুল থারাঙ্গা এবং ফ্লেচারের ১০১ রানের জুটিতে। এই আসরে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর।

আগে বিপিএলে দুইশর উপর আরও আটটি সংগ্রহ দেখা গেছে। যার সর্বোচ্চটি ঢাকার, ২১৭/৪; রংপুর রাইডার্সের বিপক্ষে ২০১৩ সালে। তখন অবশ্য দলটির নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

এদিন ১১তম ওভারে ফ্লেচারকে ফেরাতে সক্ষম হয় রাজশাহী। তাও রানআউটে। মিরাজের ‘থ্র’ থেকে ব্রেকথ্রু আনেন মুশফিক। ৩০ বলে পাঁচ চার তিন ছক্কায় ৪৮ রান করে যান ফ্লেচার। ৩৭ বলে ৫০ করে তবেই বিদায় নেন থারাঙ্গা। অর্ধশতকের ইনিংসে পাঁচটি চার একটি ছয় ছিল তার।

Reneta

সিলেটের উদ্বোধনী জুটি ভাঙার পর রানের গতি কিছুটা কমে যায়। সাব্বির এবং গুনাথিলাকা সিঙ্গেল নিয়ে নিয়ে রানের চাকা সচল রাখেন। সাব্বির ১৪ বলে ১৬ করে ফিরলেও গুনাথিলাকা রান বাড়িয়ে নেন। ২২ বলে ৪২ করে যান তিনি। এরপর শুরু করেন হুইটলি। ১২ বলে ২৫ রানে অপরাজিত থেকে দলের স্কোর ২০০ পার করেন।

জবাব দিতে নেমে মুমিনুল হক এবং লুক রাইট ৫ ওভারে ৫০ তুলে রাজশাহীকে পথে রাখেন। প্লাঙ্কেটকে ডাউন দ্য উইকেটে এসে খেলতে যেয়ে নাসিরের হাতে ধরা পড়েন মুমিনুল। এক চার দুই ছয়ে ১৬ বলে ২৪ করে যান। এরপর রনি তালুকদার (০) এবং মুশফিক (১১) দ্রুত ফিরলে বিপদ বাড়ে রাজশাহীর। আশা বাঁচিয়ে রাখেন ৩৬ বলে অর্ধশতকে পৌঁছানো ওই রাইট।

১৫তম ওভারে রাব্বির বলে লংঅনে বেঁচে যান রাইট। আকাশ থেকে নেমে আসা বল বাউন্ডারি লাইনে নাসিরের হাত ফসকে ছয় হয়ে যায়। এক বল বাদে ফের বড় শট খেলতে যেয়ে ধরা পড়েন তিনি। এবার আটকে যান প্লাঙ্কেটের হাতে।

২২ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন আবুল হাসান। সমান সংখ্যক উইকেট নিতে প্লাঙ্কেটের খরচ ২৯। নাসির ৩৩ রান দিয়ে কোনো উইকেট পাননি।

এমন বোলিংয়ের সামনে শেষ দিকে নিউ জিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন চেষ্টা চালান। ২৩ বলে ৩৫ করার পর ড্যারেন স্যামির ভুল ‘কলে’ রানআউট হন। স্টাম্পের দরজায় বল রেখে রানআউটের ডাক দেন রাজশাহী কাপ্তান। বোলার প্লাঙ্কেট রানআপের গতি না থামিয়ে পা দিয়ে স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেন। ধীরে ধীরে ভেঙে যায় রাজশাহীর প্রথম জয়ের স্বপ্নও!

 

পয়েন্ট টেবিল

১. সিলেট (তিন ম্যাচে ৬ পয়েন্ট)

২. ঢাকা (দুই ম্যাচে ২ পয়েন্ট)

৩. রংপুর (এক ম্যাচে ২ পয়েন্ট)

৪. কুমিল্লা (দুই ম্যাচে ২ পয়েন্ট)

৫. রাজশাহী (দুই ম্যাচে ০ পয়েন্ট)

৬. চিটাগাং (১ ম্যাচে ০ পয়েন্ট)

৭. খুলনা (১ ম্যাচে ০ পয়েন্ট)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উপমন্ত্রীর পদমর্যাদা পেলেন সেলিনা হায়াৎ আইভী

পরবর্তী

বিয়ে করেছেন, তাই এবার বিপিএল-এ নেই আমব্রিন

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করেছেন, তাই এবার বিপিএল-এ নেই আমব্রিন

সিলেট স্টেডিয়ামের খেলার মাঠ ও দর্শক বসার স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড় কাটায় মন ভেঙেছে সিলেট স্টেডিয়ামের স্থপতির

সর্বশেষ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT