চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের মেয়র বিএনপির আরিফুল হক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

দ্বিতীয় বারের মতো সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। স্থগিত দুইটি কেন্দ্রে ভোটগ্রহণের পর শনিবার বেসরকারিভাবে এই ফল ঘোষণা করা হয়।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৬ হাজার ১৯৬ ভোট বেশি পেয়েছেন আরিফুল হক।

মোট ১৩৪টি ভোট কেন্দ্রের সবগুলোর বেসরকারি ফল অনুসারে তিনি পেয়েছেন ৯২ হাজার ৫৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯২ ভোট।

শনিবার বিকালে সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।

২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন একহাজার ৪৪ ভোট। আর বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ১৭৩ ভোট। এ কেন্দ্রে বাতিল হয়েছে ৬৭ ভোট।

২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন একহাজার ৫৩ ভোট। আর বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন তিনশ’ ৫৪ ভোট। এ কেন্দ্রে বাতিল হয়েছে ৫০টি ভোট।

Reneta

গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার দুই হাজার ২২১ জন। এ কেন্দ্রে ভোট পড়েছে একহাজার ৪০৬টি। হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার দুই হাজার ৫৬৬ জন। এ কেন্দ্রে ভোট পড়েছে এক হাজার ৪৫৬টি।

এর আগে, শনিবার সকাল ৮টা থেকে সিলেট সিটির ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। কোনও ধরনের বিশৃঙ্খলার অভিযোগ ছাড়া ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়।

গত ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই সময় অনিয়মের কারণে দুপুরের দিকে গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এরপর সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফল ঘোষণা করে। ওই ফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে ছিলেন। ১৩২টি কেন্দ্রে আরিফুল হকের প্রাপ্ত ভোট ছিল ৯০ হাজার ৪৯৬টি ও আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রাপ্ত ভোট ছিল ৮৫ হাজার ৮৭০টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফুল হক চৌধুরীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেডিকশন মার্কেট দুই ফেভারিটকে চায় ফাইনালে, হিসাব বলে অন্য কথা

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT