চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটকে ছুঁয়ে ফেলল কুমিল্লা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টের শেষ পথে এসে মাশরাফী বিন মোর্ত্তজার দলের শ্রেষ্ঠত্বে ভাগ বসিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলের ১১ ম্যাচে সমান ১৬ পয়েন্ট। মঙ্গলবার রাতে ফরচুন বরিশালকে ৫ উইকেটে হারিয়ে সেরার পথে এগিয়ে যায় ইমরুল কায়েসের দল।

১২১ রানের পুঁজি নিয়ে দারুণ লড়াই করে বরিশাল। তবে খুশদিল শাহ ও আন্দ্রে রাসেল শেষে ঝড় তুলে ৯ বল আগেই খেলা শেষ করে দেন। রাসেল ১৬ বলে ৩০ ও খুশদিল ১৯ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।

১৫ ওভারে ৫ উইকেটে ৭৫ রান তোলে কুমিল্লা। ওই পর্যন্তই লড়াইয়ে টিকে থাকে বরিশাল। পরের ২১ বলে ৪৬ রান তুলে ১৮.৩ ওভারে জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

লো-স্কোরিং ম্যাচে ৩৯ বলে ৩৬ রানের ইনিংস খেলে কুমিল্লাকে অনেকক্ষণ টানেন ওপেনার লিটন দাস। মোহাম্মদ রিজওয়ান ১১ ও জাকের আলী করেন ১০ রান।

ইবাদত হোসেন নেন দুটি উইকেট। সাকিব আল হাসান, মোহাম্মদ ওয়াসিম ও খালেদ আহমেদ নেন একটি করে উইকেট।

বিপিএলে সেঞ্চুরির দেখা মিলেছে তিনটি। তবে ৫ উইকেট দখলের কীর্তি কেউ গড়তে পারছিলেন না। শেষ দিকে এসে অতৃপ্তি মিটল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ফরচুন বরিশালের ৫ ব্যাটারকে ফেরান সাজঘরে। তাতে সাকিবের দল থেমে যায় মাত্র ১২১ রানে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে রাতের ম্যাচে ১৯.৫ ওভারে সব উইকেট হারায় বরিশাল। মাহমুদউল্লাহ রিয়াদ ৩৬ ও করিম জানাত ৩২ রান করেন। সেট হওয়া দুই ব্যাটারকে আউট করেন মুগ্ধ। ৩.১ ওভারে ২৩ রানে নেন ৫ উইকেট।
Reneta

তার আগের সেরা বোলিং ছিল ৩০ রানে ৩ উইকেট। সেটি ছাপিয়ে বড় অর্জনে নাম লেখালেন মুগ্ধ।

আন্দ্রে রাসেল, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিশাল-কুমিল্লাবিপিএল-২০২৩লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT