চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলগালা খুলে আটক হলেন খাদ্য গুদামের পরিদর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২০
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সিলগালা করা গুদাম খোলার অপরাধে ১০ শ্রমিকসহ কিশোরগঞ্জের ভৈরব সরকারি খাদ্য গুদামের পরিদর্শক কামরুল হাসানকে আটক করা হয়েছে।

মহাপরিচালকের নির্দেশে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা রোববার রাতে তাদেরকে খাদ্য গুদাম থেকে পুলিশ দিয়ে আটক করেন। এসময় খাদ্য বিভাগের কিশোরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন তার সাথে ছিলেন। তাদেরকে আটক করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা পুনরায় গুদামটি সীলগালা করে দেন।

জানা যায়, শনিবার বিকেলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোঃ সারোয়ার মাহমুদ ভৈরব সরকারী খাদ্য গুদাম পরিদর্শন করতে আসেন। এসময় তিনি ২ ও ৩ নাম্বার গুদামে চালের মজুত কম সন্দেহ করে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) কামরুল হাসানকে জিজ্ঞাসা করলে তিনি সদুত্তর দিতে পারেননি। এছাড়াও এদিন তিনি পাশের একটি রাইস মিলের গেইট গুদামের সাথে খোলা দেখতে পান। এসব দেখার পর তিনি ২ ও ৩ নাম্বার গুদাম সীলগালা করে ঢাকায় চলে যান।

পরে তিনি ঢাকা থেকে কিশোরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেনকে নির্দেশ দেন গুদামের সাথে রাইস মিলের সংযোগ ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দিতে। তার নির্দেশ পেয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর হোসেন আজ রোববার দুপুরে গুদামে এসে রাইস মিলের সংযোগে দেওয়াল দেয়ার ব্যবস্থা করেন। এসময় তিনি দেখতে পান সীলগালা করা ৩ নাম্বার গুদামটির দরজা খোলা এবং গুদামের ভিতর ঠিকাদাররের শ্রমিকরা বস্তার খামাল (সারি) ঠিকঠাক করছে। তাৎক্ষণিকভাবে তিনি পরিদর্শককে ঘটনা জিজ্ঞাসা করলে তিনি সদুত্তর দিতে পারেননি।

পরে তিনি তাৎক্ষণিক ঢাকায় মহাপরিচালককে মোবাইলে ঘটনাটি অবহিত করলে মহাপরিচালকের নির্দেশ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্র্যাট লুবনা ফারজানা পুলিশসহ ঘটনাস্থলে এসে খাদ্য কর্মকর্তাসহ ১০ শ্রমিককে আটক করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন জানান, মহাপরিচালকের দেয়া সীলগালা ভেঙে খাদ্য পরিদর্শক অপরাধ করেছেন। গুদামে মজুতকৃত চাল কম রয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়টি দেখবেন।

Reneta

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, ঘটনার খবর পেয়ে গুদামে গিয়ে ৩ নাম্বার গুদামের সীলগালা ভাঙা পাই এবং শ্রমিকরা গুদামের ভিতর কাজ করছিল দেখতে পাই। মহাপরিচালকের সীলগালা খাদ্য গুদামের পরিদর্শক অনুমতি ছাড়া ভাঙতে পারেন না। একারণে আমি পরিদর্শকসহ ১০ শ্রমিককে আটক করেছি। খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভৈরবসিলগালা
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষানবীশ নারী আইনজীবীর মাথা ফাটিয়ে দিয়েছেন বিচারক

জুলাই ২২, ২০২৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ এ মাসের শেষের দিকে

জুলাই ২২, ২০২৬

ঘোড়ার পিঠে তীর ছুড়ছে চীনের রোবট

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আবহে ভারতে ছাগল ট্রফির ফুটবল টুর্নামেন্ট, বিজয়ীদের পুরস্কার খাসি

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT