সিরিয়ার সংবিধান সংস্কার এবং প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনাসহ ১৮ মাসের একটি শান্তি পরিকল্পনা জাতিসংঘে পেশ করেছে রাশিয়া।
ভিয়েনায় শনিবার সিরিয়া সংকট নিয়ে সংলাপের আগে বিরোধী দলগুলোর মধ্যে কারা এই আলোচনায় বসতে পারবে রাশিয়া তা জানিয়ে দিয়েছে। তবে এই সময়ের মধ্যে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতায় থাকবেন কি না সেসম্পর্কে কোনো কিছু উল্লেখ করেনি রাশিয়া।
অন্যদিকে সিরিয়ার সরকারী বাহিনী উত্তরে আইএস এবং বিদ্রোহীদের অবরোধ ভেঙ্গে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠায় সক্ষম হয়েছে।
প্রায় দুই বছর আইএসের দখলে থাকা দেশটির পূর্ব আলেপ্পোর কিউয়ারেসের বিমান ঘাঁটিতে অভিযান চালিয়ে দখলে নেয় সরকারি সেনারা। অভিযানে বহু আইএস জঙ্গি নিধন করেছে বলেও দাবি করেছে সেনা কর্তৃপক্ষ।






