চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়া ইস্যুতে রুশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

সিরিয়া ইস্যুতে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কগুলোতে অংশগ্রহণ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে পরমাণু অস্ত্র তৈরির উপাদান প্লুটোনিয়াম ধ্বংসের অঙ্গীকার পূরণে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্থগিত করে রাশিয়া। এ সংক্রান্ত অধ্যাদেশে সই করে চুক্তি স্থগিতের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সিরিয়া ইস্যু নিয়ে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপড়েন শুরু হয়েছে। সবশেষ মার্কিন পররাষ্ট্র দফতর মস্কোর বিরুদ্ধে সিরিয়ায় অস্ত্রবিরতির চুক্তির শর্ত পূরণ না করার অভিযোগ করে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক যোগাযোগ স্থগিতের ঘোষণা দিল। মার্কিন সিদ্ধান্তকে দুঃখজনক বলেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ পরিস্থিতির মধ্যেই আবারো আলেপ্পোর পূর্বাঞ্চলের একটি হাসপাতালে তৃতীয়বারের মতো বিমান হামলা হয়েছে। দি সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, ওই হামলায় হাসপাতালের কর্মচারীসহ কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে।

জাতিসংঘ সতর্ক করে বলছে, অব্যাহত হামলায় পূর্ব আলেপ্পোর স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মানবিক সহায়তার লক্ষ্যে ওইসব এলাকায় ৪৮ ঘণ্টা হামলা বন্ধের জন্য উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ওদিকে ইদলিব প্রদেশে মার্কিন ড্রোন হামলায় আল-কায়দার শীর্ষ নেতা আবু আল ফারাজ আল মারসি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন।

সিরিয়া ইস্যু নিয়ে দুই দেশের তীব্র টানাপড়েনের মধ্যেই প্লুটোনিয়াম ধ্বংসে অঙ্গীকার পূরণে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্থগিত করেছে রাশিয়া। তবে রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী আচরণ কৌশলগত স্থিতিশীলতার জন্য হুমকি। আর এ কারণেই জরুরি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে ওই চুক্তি স্থগিত করেছে মস্কো।

Reneta

পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ করতে দু’হাজার সালে প্লুটোনিয়াম ধ্বংস করা নিয়ে চুক্তিতে সই করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। চুক্তিটি কার্যকর হয় ২০১০ সালে। যার আওতায় ছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্র ৩৪ টন করে প্লুটোনিয়াম ব্যবহার করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্ররাশিয়াসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT