সিরীয় সরকার এবং বিদ্রোহীরা শান্তি আলোচনায় ব্যর্থ হলে সেখানকার আইএস দমনে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সেনার অভিযান পরিচালনা করা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন।
তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভোতগুলের সঙ্গে বৈঠক শেষ তিনি একথা বলেন। আগামী সোমবার জেনেভায় সিরিয়ার বিবাদমান দু’পক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এসময় বাইডেন বলেন, ‘আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে পারলে ভালো। তা না হলে আইএস হটাতে সামরিক অভিযানের জন্য আমরা প্রস্তুত আছি।’
আইএস দমনে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে।
যদিও বিদ্রোহীরা বলছে, রাশিয়া বিমান হামলা বন্ধ না করলে তারা আলোচনায় বসবে না।






