চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় তাড়া খেয়ে আত্মঘাতী বিস্ফোরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
সিরিয়া

সিরিয়ার রাজধানী দামাস্কাসে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। সন্দেহভাজন তিনটি গাড়িকে ধাওয়া করে পুলিশ দুটিকে নিষ্ক্রিয় করতে পারলেও তৃতীয়টি বিস্ফোরণ ঘটায়। গাড়িটি তাহরির স্কোয়ারে ঢুকে পড়লে তা ঘিরে ফেলে পুলিশ, তখনই তা বিস্ফোরিত হয়। দেশটিতে ঈদুল ফিতরের পর প্রথম কর্মদিবসেই এই হামলাটি ঘটলো। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

দেশটির রাষ্ট্রীয় টিভি জানায়, ব্যস্ত এলাকায় হামলা চালানোর পরিকল্পনা ছিলো। পুলিশের একজন কর্মকর্তা জানান, সন্ত্রাসীদের এই বোমা হামলায় বহু হতাহতসহ এলাকাটির অবকাঠামোরও ক্ষতি হয়েছে।

স্থানীয় একজন অধিবাসী এএফপিকে জানায়, প্রথমে গোলাগুলির শব্দ শুনি এবং পরে বিকট বিস্ফোরণে আশেপাশের বাড়িগুলোর কাঁচ ভেঙ্গে যায়।

৬ বছরেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে দামাস্কাস প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিয়ন্ত্রণেই ছিলো অধিকাংশ সময়। তবে এরপরও এখানে কয়েকটি আত্মঘাতী বোমা হামলা হয়। মার্চে দুইটি বোমা হামলায় ৪০ জন নিহত হয়, যার দায় স্বীকার করে আল-কায়েদার সাথে সম্পর্কযুক্ত একটি জঙ্গি দল। এর কয়েকদিন পর রাজধানীর প্রধান কোর্ট কমপ্লেক্সে হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়।

সরকারবিরোধী বিক্ষোভের মাধ্যমে ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার যুদ্ধে এখন পর্যন্ত ৩ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, সংঘাত শুরুর পর থেকে প্রায় ৫৫ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে এবং আরও ৬৩ লাখ মানুষ অভ্যন্তরীণ ভাবেই স্থানচ্যুত হয়েছে।

এই ধরণের হামলা এখন আরও স্বাভাবিক হয়ে উঠছে মন্তব্য করে বিবিসির আরব বিষয়ক সম্পাদক সেবাস্টিয়ান উশার বলেন, কথিত ইসলামিক স্টেট (আইএস) তার নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড হারাচ্ছে, তাই অস্থিতিশীলতা প্রমানের জন্য সফট টাগের্টে হামলা চালানোর কৌশল নিয়েছে তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT