চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় আইএস নির্মূলের অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

সিরিয়ায় আইএস নির্মূল অভিযান আরো জোরদার করেছে রাশিয়া। সপ্তাহ ধরে বিমান হামলার পর এবার রণতরী থেকে ক্রুজ ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার পাশাপাশি এই প্রথমবারের মতো সিরীয় সেনাবাহিনীও স্থলপথে হামলা চালিয়েছে।

সিরিয়ায় আইএস অবস্থানে বিমান হামলার পর এবার রশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। কাস্পিয়ান সাগরের রণতরী থেকে ক্রুজ মিসাইল হামলা। চারটি যুদ্ধ জাহাজ থেকে ছোঁড়া ক্ষেপনাস্ত্রগুলো দেড়হাজার কিলোমিটার দুরের আইএস লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ক্রুজ মিসাইল হামলায় আইএস-এর অস্ত্র গুদাম, জঙ্গি ঘাঁটি এবং নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোকে ধ্বংস হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ হামলার পাশাপাশি এই প্রথমবারের মতো সিরিয়ার সরকারি বাহিনীও অভিযানে নেমেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা মদদপুষ্ঠ সরকারবিরোধীদের সঙ্গে যোগাযোগ করতে চায় মস্কো। সেইসঙ্গে সিরিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রও তৈরি করতে চায় তারা। তবে যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া ভুল পথে হাটছে। তাদের হামলা আইএস এর বিরুদ্ধে নয় বরং আসাদবিরোধীদের ওপর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT