চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ বছরে সিরিয়ার গৃহযুদ্ধে নিহত প্রায় সাড়ে তিন লাখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ১৮, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

৬ বছরেরও বেশি সময় ধরে সিরিয়ায় চলা গৃহযুদ্ধে এখন পর্যন্ত ৩ লাখ ৩১ হাজার ৭৬৫ জন মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক মানুষের সংখ্যা ৯৯ হাজার ৬১৭। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ হাজার ২৪৩ শিশু ও ১১ হাজার ৪২৭ জন নারী রয়েছে। যুদ্ধে আহত হয়েছে আরও লক্ষাধিক মানুষ।

ব্রিটিশ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর এ তথ্য প্রকাশ করেছে।

২০১১ সালের মার্চে সিরিয়ায় সরকারবিরোধী মিছিল দিয়ে এ গৃহযুদ্ধ শুরু হয়। পরে তা ভয়ঙ্কর যুদ্ধের আকার ধারণ করে। এক পর্যায়ে সরকারি বাহিনীর সঙ্গে সরকারবিরোধীদের লড়াই শুরু হয়। পরে আইএস এবং হিজবূল্লা জঙ্গিরা দলে দলে সিরিয়ায় আসে। একের পর এক শহর দখল করে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালায়। সে লড়াই এখনও চলছে।

ন্যাটো বাহিনী এবং প্রেসিডেন্ট বাসার আল-আসাদের নেতৃত্বে সিরিয়ার সেনা আইএসসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ক্রমাগত লড়াইয়ের পর মাসখানেক আগে আলেপ্পো পুনর্দখল করে।

হিউম্যান রাইটস মনিটরের হিসাবে, নিহতদের মধ্যে ৫৮ হাজারের বেশি আইএস জঙ্গি রয়েছে। প্রায় ৫৫ হাজার বিদ্রোহী সেনা, ৬১ হাজার সিরিয়ার সেনা এবং অন্যান্য বিদেশি সেনা রয়েছে।সিরিয়া

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মার্চে জানিয়েছিল, গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে তখন পর্যন্ত ৩ লাখ ২১ হাজার লোক নিহত ও ১ লাখ ৪৫ হাজার নিখোঁজ হওয়ার তথ্য তারা নথিভুক্ত করতে পেরেছেন।নিহতদের মধ্যে ৯৬ হাজার হচ্ছে বেসামরিক নাগরিক।

Reneta

সংস্থাটি জানিয়েছে, সরকারি বাহিনী ও এর মিত্ররা ৮৩ হাজার ৫০০ অথবা তার চেয়ে বেশি সংখ্যক বেসামরিক লোককে হত্যা করেছে। তাদের মধ্যে ২৭ হাজার ৫০০ নিহত হয়েছে বিমান হামলায় আর প্রায় ১৪ হাজার ৬০০ জন কারাগারে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসইসলামিক স্টেটসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT