সিরিয়ার সরকার ও বিদ্রোহীরা নতুন করে চুক্তিতে পৌঁছানোর পর পূর্ব আলেপ্পো ছাড়ার অপেক্ষায় রয়েছে কয়েক হাজার সাধারণ মানুষ ও বিদ্রোহী গ্রুপের সদস্যরা।
তবে নতুন চুক্তির ঘোষণার পরও সাহায্য সংস্থাগুলো এখনো তাদের স্থানাস্তর কাজ শুরু করতে পারেনি।
এর আগে চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত বিদ্রোহীসহ প্রায় ৬ হাজার মানুষ পূর্ব আলেপ্পো থেকে নিরাপদ স্থানের উদ্দেশে রওনা দেয়। কিন্তু চুক্তি ভঙ্গের অভিযোগে সিরীয় সরকার ওইদিনই সাধারণ নাগরিক ও বিদ্রোহীদের সরে যাওয়ার প্রক্রিয়া বন্ধ করে দেয়।
নতুন চুক্তি অনুযায়ী পূর্ব আলেপ্পো ছাড়াও বিদ্রোহী নিয়ন্ত্রিত ২টি এবং সরকারি নিয়ন্ত্রিত ২টি শহর থেকে সাধারণ নাগরিকদের সরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
অন্যদিকে সিরিয়ায় গৃহযুদ্ধের বিরুদ্ধে যুক্তরাজ্য ও জার্মানির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।








