চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ার আকাশে ‘অনিচ্ছাকৃত সংঘর্ষ’ এড়াতে রুশ মার্কিন সমঝোতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ পূর্বাহ্ন ২১, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

সিরিয়াতে মার্কিন ও রুশ যুদ্ধবিমানের অনিচ্ছাকৃত সংঘর্ষ এড়াতে এক সমঝোতা চুক্তি সাক্ষর করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। সিরিয়াতে ইসলামিক স্টেটের অবস্থানের উপর হামলা চালানোর সময় দু পক্ষের বিমান এক অপরের খুব কাছে চলে আসার পর বুধবার এই সমঝোতা হলো।

যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটিতে বিমান বাহিনীর সদস্যদের জন্য স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের একজন মুখপাত্র। পেন্টাগনের মুখপাত্র পিটার ব্রুক বলেছেন, সমঝোতায় ঠিক কি লেখা রয়েছে, মস্কোর অনুরোধে, তা অপ্রকাশিত থাকবে। তবে, এই চুক্তি অনুযায়ী দুই দেশে যুদ্ধরত সেনারা পরস্পরের সঙ্গে সবসময় যোগাযোগ করবে এবং তাদের মধ্যে ‘গ্রাউন্ডে’ বা যুদ্ধক্ষেত্রে একটি হটলাইন থাকবে বলেও জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদক ওয়াশিংটন ডিসি থেকে জানাচ্ছেন, নতুন এই সমঝোতায় বিমান হামলা, তার লক্ষ্যবস্তু ও গোয়েন্দা তৎপরতা নিয়ে কিছু বলা হয় নি। শুধু নিরাপদ দূরত্ব রাখার বিষয়টিতেই জোর দিয়েছে। তাই তা কতটা কার্যকর হবে সেটি নিশ্চিত নয়।

গত সপ্তাহে রুশ ও মার্কিন বিমান দুর্ঘটনাবশত একই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এবং পরস্পরের খুব কাছে চলে আসে।সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে রাশিয়া। একে অপরকে ভুল করে আক্রমণ করে বসা এড়াতে সেপ্টেম্বর থেকেই মার্কিন ও রুশ কর্তৃপক্ষ একটি সমঝোতায় পৌঁছানোরও চেষ্টা করছিল। আইএস নয় এমন লক্ষ্যবস্তুর উপরেও রাশিয়া বিমান হামলা করছে বলে পশ্চিমাদেশগুলো দাবি করে আসছে। তবে এই দাবি সবসময়ই নাকচ করেছে রাশিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: রাশিয়ারাশিয়ার হামলাসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

দুই সুপার ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় সাউথ আফ্রিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির  আহ্বায়ক নাহিদ ইসলাম।

আলোচিত প্রার্থী ও ব্যক্তিরা কে কোথায় ভোট দিবেন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটের রাজনীতির নির্মম সত্য, যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT