ভিডিও নিউজ

সিরিয়ায় বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের সংঘর্ষে নিহত ৩০

সিরিয়ায় বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

দিন দিন আরও সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে সিরিয়া। দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসলাম-পন্থী আহমেদ হুসাইন আল-শারা ক্ষমতায় আসার পর বিভিন্ন দল এবং গোত্রের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। এর ধারাবাহিকতায় এবার দক্ষিণ সিরিয়ার সুয়েইদা শহরে বেদুইন সুন্নি উপজাতি ও দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্ততঃ ৩০ জন। সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছে।
বিষয়:সাম্প্রদায়িক সংঘাত সিরিয়ায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…