চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট সিরিজে সেরা সাকিব!

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
১১:১৭ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড থেকে: নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে হেরেছে বাংলাদেশ। কিন্তু ব্যাটে বলে সিরিজের সেরা ক্রিকেটার কে?

এমন প্রশ্নে পরিসংখ্যান কী বলে? এক বাক্যে উত্তর হলো সাকিব আল হাসান।

ব্যাট হাতে সাকিবের চেয়ে ১৮ রান বেশি করা কিউই ওপেনার টম লাথাম হয়তো তালিকার শীর্ষে।

Banglabid

কাগজে কলমে তালিকায় দ্বিতীয় সাকিব। কিন্তু দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে সাকিবের পরিসংখ্যানই বেশি আকর্ষণীয়। ৪ ইনিংসে লাথামের রান ৩০২, সাকিবের ২৮৪। সর্বোচ্চ সাকিবের ২১৭ আর লাথামের ১৭৭, সাকিবের গড় ৭৭.৫৯ আর লাথামের ৫৬.৮৭। সিরিজে সাকিব আল হাসান বাউন্ডারি মেরেছেন ৪১টি, টম লাথাম ৩৬।

১টি করে সেঞ্চুরি ও ফিফটি করে দুজনই সমানে সমান। কিন্তু দলের বিপদ ও কন্ডিশন বিবেচনায় এগিয়ে থাকবেন বাংলাদেশী অলরাউন্ডার। ওয়ানডে এবং টি২০ সিরিজের পর প্রেস মিটে সাকিব আল হাসান বলেছিলেন, চলমান নিউজিল্যান্ড সিরিজে নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট হলেও ব্যাট হাতে অসন্তুষ্ট তিনি। টেস্ট সিরিজে তার হারানো ফর্ম ফিরে পাওয়ায় মূলত দুটি টেস্টেই লড়াই করার মতো পুঁজি গড়েছিলো বাংলাদেশ।

টেস্ট সিরিজে বোলিংয়ে হয়তো বেশি উজ্জল নয় সাকিবের বোলিং। কিন্তু বাংলাদেশী বোলারদের মধ্যে তার পরিসংখ্যানই সবাইকে ছাড়িয়ে। দুই টেস্টে ৬ উইকেট তার। ৬টি উইকেট অবশ্য আছে চতুর্থ টেস্ট খেলতে নামা পেসার কামরুল ইসলাম রাব্বিরও। কিন্তু গড় হিসেবে এগিয়ে সাকিব আল হাসানই। রাব্বির গড় ৩৬.১৬ আর সাকিবের ৩১.০০।

Reneta

শুধু ব্যাটে বা শুধু বলে আলাদা করা গেলেও একসঙ্গে চিন্তা করলে এই সিরিজের সেরা পারফরমারের নাম সাকিব আল হাসান।

যদিও ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চে দুই টেস্টের শেষ দুটি ইনিংসে তার আউট হওয়ার ধারণ নিয়ে অনেক সমালোচনা আছে। কিন্তু ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, এটিই সাকিব আল হাসানের স্টাইল। আউট হওয়ার সময়ে যে কাট শটগুলো খেলেছিলেন তা খেলেই বড় ইনিংসগুলো এসেছে তার, হয়তো আগামীতেও আসবে। তাই যে যাই বলুক, নিজের খেলার দিকেই মনোযোগী সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে আসন্ন টেস্টে এখনও সাকিবই মূল ভরসা টাইগারদের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT