চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে পাকিস্তান গেলো টিম টাইগ্রেস

তামান্না তৃষা তামান্না তৃষা
৩:২১ পূর্বাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

দুটি টি-টুয়েন্টি আর দুটি ওয়ানডে খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সকালে বিমানবন্দরে দলের অধিনায়ক সালমা খাতুন জানান, সফর নিশ্চিত হওয়ার পর থেকেই পাকিস্তানকে হারানোর ইচ্ছেটা দলে বেশি কাজ করছে। তবে সিরিজ জয়ই টিম টাইগ্রেসের মূল লক্ষ্য।

বলা যায়, ভয়কে জয় করেই মেয়েদের পাকিস্তান সফর। তাই উৎসাহটাও একটু ভিন্ন আমেজের। রোববার সকাল সকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন ২০ জনের সফরকারী দলটি।

রওনা হওয়ার আগে টিম টাইগ্রেসের অধিনায়ক সালমা বলেন, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে ভয়টা আগে কাজ করলেও এখন শুধু জয় নিয়েই ভাবছি আমরা। আমাদের মনে এখন শুধু কাজ করছে ক্রিকেট খেলা। যে কোনো দেশের সঙ্গেই খেলতে প্রস্তুত টিম টাইগ্রেস।

Banglabid

দলের সদস্যদের মধ্যে এক ধরনের জেদ কাজ করছে জানিয়ে তিনি বলেন, জাতীয় দলের মতো হোয়াইটওয়াশ করা যদি সম্ভবও না হয়, অন্তত একটা সিরিজ জেতার আশা নিয়েই খেলতে যাচ্ছেন।

তবে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হারানো কঠিন হলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ দল।

দলের সহ-অধিনায়ক জাহানারা আলম বলেন, পাকিস্তানের সঙ্গে জিততে গিয়েও একটুর জন্য জয় হাতছাড়া হয়ে যায়। এবার সেখান থেকে বেরিয়ে আসতে চাই আমরা।

Reneta

৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর টি-টুয়েন্টি এবং ৪ ও ৬ তারিখ ওয়াডেতে অংশ নেয়ার পর ৭ তারিখ দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের মেয়েদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগ্রেস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে পাকিস্তান গেলো টিম টাইগ্রেস

পরবর্তী

মালদ্বীপের প্রেসিডেন্টের স্পিডবোটে বিস্ফোরণ, ফার্স্টলেডি আহত

পরবর্তী

মালদ্বীপের প্রেসিডেন্টের স্পিডবোটে বিস্ফোরণ, ফার্স্টলেডি আহত

জাতীয় জাদুঘরে নয় নম্বর বিপদ সংকেত

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT