জনপদ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বৈদ্যুতিক খুঁটিবাহী পিকআপ ভ্যান চাপায় দুই শিশু প্রাণ হারিয়েছে। শনিবার সকালে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী কড়িতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদুল (৭) ও একই গ্রামের ফারুক হোসেনের মেয়ে তিথি (৫)। এরা দুজনেই স্থানীয় শাহীন কিন্ডার গার্টেন স্কুলের প্রথম ও প্লে শ্রেণীর শিক্ষার্থী।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, মুকুন্দগাঁতী কড়িতলায় ব্যাটারী চালিত অটোভ্যান যোগে দুই শিশুসহ চারজন শাহীন কিন্ডারগার্টেন স্কুলে যাচ্ছিল। এ সময় কামারপাড়া থেকে বেলকুচিগামী পল্লী বিদ্যুতের খুঁটিবাহী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শিশু জাহিদ মারা যায়। গুরুতর আহত অবস্থায় অপর শিশু তিথিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে পিকআপ ভ্যানটিকে আটক করে। তবে এর চালক পলাতক রয়েছে।

বিষয়:শিশু নিহত সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…