চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
জনপদ, সিরাজগঞ্জ
A A
বিদ্যুৎস্পৃষ্ট

সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাদাই গ্রামের মেঘা শেখের ছেলে আব্দুস সাত্তার (৫০), তার ভাতিজা আব্দুল হামিদের ছেলে ছানোয়ার হোসেন (২৫), আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ (১৩), কাসেমের ছেলে মমিন (৩০), আব্দুল আলীমের ছেলে সজীব, আমিনুলের ছেলে রাজু (১৪), আবুল হোসেনের ছেলে হাবিব (২৪) ও মৃত হাবিবুর রহমানের ছেলে রফিকুল (৩০)।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, কাদাই গ্রামে বর্ষার পানিতে একটি টঙ দোকান ডুবে যায়। দুপুরে স্থানীয় ৯ জন দোকানটি উঠিয়ে অন্য স্থানে সরিয়ে নিচ্ছিলেন। এসময় বিদ্যুতের তারের সাথে লেগে তা ছিঁড়ে ওই দোকানের টিনের চালার ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবাই পানিতে পড়ে যায়।

পরে তারটি কেটে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক আটজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে চারজন তাঁত শ্রমিক, একজন ব্যবসায়ী ও তিনজন ছাত্র।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদ্যুৎস্পৃষ্টসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬

জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুন ৭, ২০২৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT