সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সংবাদ শিরোনাম, জলাবদ্ধতা ও নিরাপত্তা সচেতনতা জরুরি।. Channel i News – চ্যানেল আই নিউজ
পানিতে ডুবে সিরাজগঞ্জ সলঙ্গা থানার সলঙ্গা নতুনপাড়ার গ্রামের মোস্তফা আলীর ছেলে শিশু হাসান আলী (৫) ও এরান্দহ গ্রামে কামরুল ইসলামের ছেলে জিহাদ হোসেন (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১০) মে দুুুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর স্বজনরা জানান, এরা দুই জন বাড়ির পাশে খেলতে যায়। দুপুরের দিকে বাড়ির লোকজন তাদেরকে না দেখে অনেক খোঁজাখুঁজি করে। পরে দুপুর তিনটার দিকে তাদের লাশ পুকুরে ভেসে থাকতে দেখে তাৎক্ষনিক পরিবারের লোকজন উদ্ধার করে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোল চত্তর সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসে।
এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ড. তাপস তাদের দুইজনকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







