জনপদ

সিরাজগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে র‌্যাবের অভিযান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে র‌্যাবের অভিযান চলাকালে পুলিশ ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র‌্যাব।

র‌্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার রাজশাহীতে চালানো অভিযানে আটক কয়েকজনের তথ্যে বৃহস্পতিবার রাতে শাহজাদপুরের ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, সেসময় বাড়িটি থেকে র‌্যাব সদস্যদের উপর গুলি বর্ষণ করা হয়। এরপরই রাত থেকে ওই বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব সদস্যরা।

বিষয়:জঙ্গি আস্তানা শাহজাদপুর সিরাজগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…