সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র্যাব।
র্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার রাজশাহীতে চালানো অভিযানে আটক কয়েকজনের তথ্যে বৃহস্পতিবার রাতে শাহজাদপুরের ওই এলাকায় অভিযান চালায় র্যাব।
র্যাব জানিয়েছে, সেসময় বাড়িটি থেকে র্যাব সদস্যদের উপর গুলি বর্ষণ করা হয়। এরপরই রাত থেকে ওই বাড়িটি ঘিরে রেখেছে র্যাব সদস্যরা।








