তথ্যপ্রযুক্তি

সিম নিবন্ধন সমস্যা সমাধানে ১৬১০৩

সিম নিবন্ধন সমস্যা সমাধানে ১৬১০৩

সিম নিবন্ধনে কোন ধরনের সমস্যার মুখোমুখি হলে ৩১ মে’র মধ্যে ১৬১০৩ নম্বরে ফোন দেওয়া যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

শনিবার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান।

সিম রেজিস্ট্রেশনের জন্য হাতে রয়েছে আর অল্প কিছু সময়। আগামী ৩১ মের মধ্যে রেজিস্ট্রেশন না করলে সিম বন্ধ হয়ে যাবে।

বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমের সংখ্যা ১০ কোটি ৯ লাখ ছাড়িয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। ৩১ মে’র পর সব অনিবন্ধিত সিম বন্ধ করে দেয়া হবে বলেও সতর্ক করে দেন তারানা হালিম।

বিষয়:বায়োমেট্রিক সিম নিবন্ধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…