চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিপিএলে দল পেয়ে আফিফের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ২৩, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পাওয়ার উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। সঙ্গে সঙ্গেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন সুখবর। কমেন্টবক্স ভরে উঠেছে অভিনন্দন বার্তায়। ১৯ বছরের এ তরুণ অলরাউন্ডারকে দলে টেনেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

সিপিএলের সপ্তম আসর শুরু হবে সেপ্টেম্বরে। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে হয় প্লেয়ার্স ড্রাফট। তালিকায় আরও ১৭ জন বাংলাদেশি ক্রিকেটারকে রাখা হলেও দল পাননি তাদের কেউই। এবার সিপিএলে খেলতে যাওয়া একমাত্র বাংলাদেশি আফিফ। সবচেয়ে কম বয়সী হিসেবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়া বাংলাদেশিও হবেন তিনি।

সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলে আফিফ সঙ্গী পাবেন কার্লোস ব্র্যাথওয়েট, এভিন লুইস, লরি ইভানসের মতো ক্রিকেটারদের।

চ্যানেল আই অনলাইনকে আফিফ বলেন, ‘সিপিএলে সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। আশা করি ভালো খেলতে পারব। বিপিএল ভালো গেছে। বিদেশি লিগে এবারই প্রথম। চাইব যে প্রত্যাশায় আমাকে নেয়া হচ্ছে সেটি যেন পূরণ করতে পারি।’

বোলিং দিয়ে বিপিএলের মঞ্চে আবির্ভাবেই আলো ছড়ানো আফিফ হোসেন ধ্রুব গত কয়েক মৌসুমে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন। গত আসরে এ তরুণ বেশ কয়েকটি ম্যাচেই গড়ে দেন সিলেট সিক্সার্সের জয়ের ভিত।

Reneta

ডেভিড ওয়ার্নার, জেসন রয়, নিকোলাস পুরানদের সঙ্গে ‍জুটি গড়ে খেলার পথে রেখেছেন সাবলীলতার ছাপ। ধারাবাহিকতার প্রতিফলন ঘটিয়ে তিন নম্বরে অপরিহার্য হয়ে ওঠা আফিফ ছোট ছোট কার্যকরী ইনিংসে রাখেন অবদান। ১২ ম্যাচে ২০.৬৬ গড় এবং ১২৪.০০ স্ট্রাইকরেটে ২৪৮ রান করেন।

এখন পর্যন্ত মোট ৩০ টি-টুয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এ অলরাউন্ডারের, যেখানে তিনি ২১.২০ গড় এবং ১২৩.২৪ স্ট্রাইকরেটে সর্বমোট ৫০৯ রান সংগ্রহ করেছেন। রয়েছে ২টি ফিফটি। আর বল হাতে উইকেট ১৫টি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফিফ হোসেন ধ্রুবলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামায়াত জোটের এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

মে ৬, ২০২৬

নেইমারের গোলেও জয় পায়নি সান্তোস

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

একদিন পরই আবারও বাড়ল স্বর্ণের দাম

মে ৬, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ বিষয়ে যা বললেন পানিসম্পদ মন্ত্রী

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

এলডিসি উত্তরণে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT