ক্রিকেট

দেশের বাইরে আফিফের প্রথম ফিফটি

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার একটি ম্যাচে ব্যাটিং করছে, মাঠে দর্শক ও বিজ্ঞাপন বোর্ড দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ানডে ক্রিকেটে প্রথম ফিফটি পেয়েছেন সবশেষ সিরিজেই। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে খেলেন ৯৩ রানের অপরাজিত ইনিংস। এবার বিদেশের মাটিতেও ফিফটি পেলেন আফিফ হোসেন ধ্রুব।

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলের বিপদে হাল ধরেছেন আফিফ। ৩৪ রানে ৫ উইকেট হারানোর পর নেমে শুরু থেকেই ব্যাটে দেখা যায় আত্মবিশ্বাসের ছাপ।

৭৯ বলে সাত চারে ফিফটি পূর্ণ করে অপরাজিত আছেন বাঁহাতি ব্যাটার। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৬০ রানের জুটির পর মেহেদী হাসান মিরাজের সঙ্গে আরেকটি জুটি গড়ে তুলেছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান।

বিষয়:আফিফ হোসেন ধ্রুব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…