চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিনেমা হিট করতে প্রমোটারের দরকার হয় না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

বহুদিন ধরেই বাংলা সিনেমায় মন্দা হাওয়া বইছে। ছবি মুক্তির বিষয়টি হয়ে গেছে এখন উৎসব কেন্দ্রিক। ঈদ, পূজা, পহেলা বৈশাখ কিংবা ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই কিছুটা জমে উঠে ঢাকাই ছবির ইন্ডাস্ট্রি। সর্বশেষ ঈদুল আযহায় জমজমাট হয়েছিলো দেশের সিনেমা অঙ্গন। এরপর প্রায় একমাসের বেশি সময় কেটে গেছে, কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি দেশের কোনো নতুন ছবি!

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বত্বি ফিরেছে বাংলা সিনেমাপ্রেমীদের মনে! ঈদুল আযহার এক মাস পর দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে নতুন ছবি, তাও একসঙ্গে দুটি! এরমধ্যে একটি প্রখ্যাত নির্মাতা অরুণ চৌধুরীর ‘মায়াবতী’ এবং অন্যটি মাহমুদ হাসান শিকদারের ‘অবতার’।

অনলাইন, অফলাইনের প্রচার প্রচারণায় ‘মায়াবতী’ ছবিটির কথা বারবার ঘুরে ফিরে আসলেও আলোচনায় নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ছবি ‘অবতার’। অথচ এই ছবিটি মায়াবতীর চেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে চলছে।

এ বিষয়ে শনিবার সন্ধ্যায় কথা হয় ‘অবতার’ নির্মাতা মাহমুদ হাসান শিকদারের সঙ্গে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, প্রচারণায় ‘অবতার’ নেই এমনটা ঠিক নয়। আমার এটি বিগ বাজেটের একটি ছবি। যতোটা প্রচারণা হচ্ছে, এটা ‘অবতার’ ছবির জন্য ঠিকাছে। এতোটুকুই আমার দ্বারা সম্ভব হয়েছে। বরং ‘মায়াবতী’র প্রচারণা প্রয়োজনের তুলনায় বেশি হচ্ছে বলেই সবাই এমনটা মনে করছেন যে, অবতারের প্রচারণা হচ্ছে না।

তবে ‘মায়াবতী’র এমন প্রচারণাকে বাংলা ছবির জন্য ইতিবাচক উল্লেখ করে হাসান শিকদার বললেন, মানুষের কাছে খবর পৌঁছানো জরুরী। মায়াবতীর প্রচারণায় একটি প্রফেশনাল টিম যুক্ত রয়েছে, এটা খুবই ভালো। বাংলা ছবির জন্য এটি ভালো একটি উদ্যোগ।

নিজের ছবি ‘অবতার’কে বিগ বাজেটের ছবি বলছেন, তবে প্রচারণায় কেন প্রফেশনাল টিম যুক্ত করলেন না? এমন প্রশ্নে নির্মাতা বলেন, দেখুন, আমাদের সাধ্যই ছিলো এতোটুকু। আর এটাও আমরা বিশ্বাস করি যে, প্রমোটার বা অতি প্রচারণা ছবি হিট করতে পারে না। ছবি হিট করার জন্য সেটা মানুষের ভাল লাগতে হবে। মূলত ছবিটি ভাল লাগলে এক দর্শকই আরো দশজন দর্শককে হলে টেনে আনে! শুধু প্রমোটারের একার কৃতিত্বে ছবি হিট করার নজির নেই।

Reneta

মুক্তির পর ‘অবতার’ নিয়ে কেমন রেসপন্স পাচ্ছেন, প্রশ্নে নির্মাতার ভাষ্য: যা প্রত্যাশা ছিলো তারচেয়ে কয়েকগুণ বেশি ফল পাচ্ছি। সোশাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপেও কিন্তু ‘অবতার’ নিয়ে বেশ ভালো রিভিউ আসছে। ছবিটি মুক্তির আগে এটি নিয়ে খুব একটা কথা শোনা না গেলেও মুক্তির পর এমন এমন মানুষজন ছবিটির প্রশংসা করে নিজেদের অনুভূতির কথা জানাচ্ছেন, আমরাও অবাক হচ্ছি।

ঢাকা ও ঢাকার বাইরে সব হল থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান নির্মাতা। ‘অবতার’ মুক্তির প্রথম দিনে ব্লকবাস্টারে দুটি শো’তেই হাউজফুল হয়েছে বলেও জানান তিনি। এ নিয়ে নির্মাতার ভাষ্য: ছবিটি মুক্তির আগে আমি বহু প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে, কিন্তু ছবিটি মুক্তির পর দর্শকের সাড়ায় এই মুহূর্তে আমি সত্যিই খুব স্বস্তিতে আছি। দর্শক যদি এই ছবি থেকে মুখ ফিরিয়ে নিতো তাহলে কী হতো জানি না!

‘অবতার’-এর কাহিনী, চিত্রনাট্য, সংলাপ করেছেন পরিচালক মাহমুদ হাসান শিকদার নিজেই। ‘অবতার’ নির্মিত হয়েছে ‘সাগা এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে।

মাহিয়া মাহি ছাড়াও অভিনয় করেছেন আমিন খান, মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবা সানু, সুব্রত এবং নবাগত জে এইচ রুশো।

ছবির সংগীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু, আহমেদ হুমায়ূন এবং কিশোর। গান লিখেছেন, শহীদুল্লাহ ফরায়েজী, তারিক তুহিন এবং পরিচালক মাহমুদ হাসান শিকদার নিজেই। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সী, এসআই টুটুল, ঐশী, পুলক, সজল, জুঁই, মীম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবতারআমিন খানপ্রেক্ষাগৃহমায়াবতীমিশা সওদাগররাইসুল ইসলাম আসাদলিড বিনোদনশিবা সানু
শেয়ারTweetPin

সর্বশেষ

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই ৩, ২০২৬

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT