চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা হল খোলা থাকলে ঈদে মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

দ্বিতীয় পোস্টার উন্মোচনের সঙ্গে নতুন করে ঘোষণা হলো আলোচিত ছবি ‘মিশন এক্সট্রিম’র মুক্তির দিন। দুই খণ্ডে নির্মিত হওয়া এ ছবির প্রথম খণ্ড মুক্তি পাবে হবে ২০২১ সালের ঈদুল ফিতরে।

এ ছবিটির দ্বৈত পরিচালকদের একজন ফয়সাল আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, মুক্তির জন্য প্রথম টার্গেট সিনেমা হল। ঈদে যদি প্রেক্ষাগৃহ খোলা থাকে অবশ্যই ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবে।

তবে করোনার সংক্রমণ বাড়লে সরকার যদি প্রেক্ষাগৃহ বন্ধ করে দেয় তবে করার কিছুই থাকবে না বলে মনে করেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রধান সহকারী পরিচালক ফয়সাল আহমেদ।

তিনি বলেন, সর্বপ্রথম আমরা সিনেমা হলে বড় পরিসরে মুক্তি দিতে চাই। তার আগে ওটিটিতে মুক্তির নিয়ে ভাবছি না।

কপ ক্রিয়েশনেরর প্রযোজনায় চলতি বছর ঈদে মুক্তির কথা থাকলেও করোনায় হল বন্ধ থাকায় মুক্তি থেকে যায়। আসন্ন মে মাসের ঈদে সবকিছু ঠিক থাকলে মিশন এক্সট্রিম’র মুক্তি নড়চড় হবে না আরেক পরিচালক পরিচালক সানী সানোয়ার।

পুলিশ অ্যাকশন সাসপেন্স থ্রিলার পটভূমীতে নির্মিত বিগ বাজেটের ‘মিশন এক্সট্রিম’ দুই খণ্ডের সিক্যুয়েল। তবে যথাযথ নির্মাণ কৌশল অবলম্বন করায় দর্শক প্রতিটি খন্ডেই একটি পূর্ণাঙ্গ ছবির আমেজ পাবেন বলেন নির্মাতা সানী সানোয়ার।

Reneta

তিনি বলেন, দুই খণ্ডেই রয়েছে চমৎকার সূচনা এবং তৃপ্তিদায়ক পরিসমাপ্তি।

‘মিশন এক্সট্রিম’ ছবির অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানী সানোয়ার আরও বলেন, ঈদের ছবি বলতে বুঝি বছরের সবথেকে বড় ছবি যেখানে থাকবে প্রতিটি দর্শকের প্রত্যাশা পূরণের নিশ্চয়তা। প্রতিবেশী দেশেও বিগ বাজেটের সিনেমাগুলো তাদের বড় বড় উৎসবে মুক্তি পায়। ‘মিশন এক্সট্রিম’ও এদেশে ‘ঈদ-উল-ফিতর’-এর মত বড় উৎসবে মুক্তি পাওয়ার মত একটি ছবি।

এ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার ভাষ্য, অনেকটা সময় থেমে থেকে আমরা আবার হলমুখী হচ্ছি। এটি চলচ্চিত্রের দর্শক, কলাকুশলী এবং নির্মাতাসহ সকলের জন্য অত্যন্ত আনন্দের। আমার ধারণা, ‘মিশন এক্সট্রিম’ ঈদে মুক্তির মাধ্যমে এই হলমুখী স্রোতকে আরো বেগবান করবে যা পুরো চলচ্চিত্র শিল্পের জন্য একটি আশীর্বাদ।

অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, রাশেদ মামুন অপু, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইরেশ জাকের, সুদীপ বিশ্বাস, মনোজ প্রামাণিক, মাজনুন মিজান, খালেদুর রহমান রুমী, মোহাম্মদ হায়দার আলী, রাশেদ মামুন অপু, ইমরান সওদাগর, আরেফ সৈয়দ, দীপু ইমাম, সুষমা সরকার, লায়লা ইমাম, এহসানুর রহমান, শামস সুমন, ইকরাম, নাজমুস সাকিব প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা যায়, নতুন বছরে ‘মিশন এক্সট্রিম’র গান প্রকাশের মাধ্যমে বড় পরিসরে প্রচরণামূলক কার্যক্রম শুরু করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভঈদের সিনেমাঐশীমিশন এক্সট্রিমলিড বিনোদনসাদিয়া নাবিলাসানী সানোয়ারসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT