চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা মুক্তির দিনে মৃত্যু হলো নির্মাতার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০২০
বিনোদন
A A

সব ঠিক থাকলে ১০ এপ্রিল মুক্তির কথা ছিল জাপানি কিংবদন্তি নির্মাতা নবুহিকো ওবায়শির সর্বশেষ সিনেমা ‘ল্যাবরিন্থ অব সিনেমা’। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মুক্তি পিছিয়ে দেয়া হয় ছবিটির। কাকতালীয়ভাবে সিনেমা মুক্তির জন্য ঠিক করা এই তারিখেই মৃত্যু হলো নির্মাতার।

৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন নবুহিকো ওবায়শি। ২০১৬ থেকে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। নির্মাতার ওয়েবসাইট থেকে তার মৃত্যুর ঘোষণা দেয়া হয়। সেখানে বলা হয়েছে, ‘সিনেমা যেদিন মুক্তির কথা ছিল সেদিনই নির্মাতা নবুহিকো ওবায়শি অসুস্থ হয়ে পড়েন। শান্তিতে থাকুন ওবায়শি, সিনেমা অনেক ভালোবেসে বানাতেন আপনি।’

নবুহিকো ওবায়শি একাধারে ছিলেন পরিচালক, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র ও টেলিভিশন বিজ্ঞাপন নির্মাতা। তিনি তিন হাজারের বেশি টেলিভিশন কমার্শিয়াল তৈরি করেছেন।

জাপানের অনোমিচিতে ১৯৩৮ সালে জন্মেছিলেন ওবায়শি। ছোটবেলা থেকে সিনেমা নির্মাণ করেছেন তিনি। প্রথম সিনেমা তৈরি করেছিলেন তার বাবার ফিল্ম এবং প্রোজেক্টরের সাহায্যে।

১৯৭৭ সালে নবুহিকো ওবায়শি তার প্রথম ফিচার ছবি ‘হাউজ’ নির্মাণ করেন। তিনি তার ট্রিলজি ছবি অনোমিচি: ‘এক্সচেঞ্জ স্টুডেন্টস’ (১৯৮২), ‘দ্য গার্ল হু লিপ্ট থ্রু টাইম’ (১৯৮৩) এবং ‘লোনলি হার্ট’ (১৯৮৫) এর জন্য বেশি জনপ্রিয়। এছাড়াও তার ‘বেইজিং ওয়াটারমেলন’ (১৯৮৯) এবং ‘টার্নিং পয়েন্ট’ (১৯৯৪) দর্শকপ্রিয়তা পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাক্যানসারজাপানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি ও যৌন নিপীড়নের অভিযোগে অটোচালক আটক

এপ্রিল ২২, ২০২৬
সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবর্ধনা

সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবর্ধনা

এপ্রিল ২২, ২০২৬

আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে একাধিক বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এপ্রিল ২২, ২০২৬

রোজী আফসারী: যে মুখ ভোলেনি বাংলা সিনেমা

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুন থেকে টোকিওতে ফ্লাইট চালু করছে সরকার: বিমান প্রতিমন্ত্রী

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT