চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় পরিচ্ছন্ন বাতাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ন ১৮, অক্টোবর ২০২০
বিনোদন
A A

করোনার কারণে প্রায় সাত মাস পর খুলেছে দেশের প্রেক্ষাগৃহ। নানা কারণেই দেশের সিনেমা প্রশ্নবিদ্ধ, তারউপর মানহীন ছবি দিয়ে ‘নিউ নরমাল’ পরিস্থিতিতে নতুন যাত্রার শুরুতেই আবারও সমালোচনার মুখে দেশীয় সিনেমা। ঠিক এই সময়ে সিনেমা অঙ্গনে পরিচ্ছন্ন বাতাসের আভাস!

হ্যাঁ, আসছে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে মাসুদ হাসানের পরিচালনায় বহুল প্রতীক্ষিত ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। এমন খবরে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। অনেকে বলছেন, ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তির মধ্য দিয়ে এই মুহূর্তে মানসম্পন্ন সিনেমার যে খরা, তা কিছুটা হলেও কেটে যাবে।

তবে সিনেমাটি কোনো সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে না বলে জানান নির্মাতা। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, শুধুমাত্র রাজধানীবাসিই আপাতত ‘ঊনপঞ্চাশ বাতাস’ দেখতে পারবেন। কারণ সিনেমাটি শুধু মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায়।

শনিবার সন্ধ্যার পর ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তির ঘোষণার পর পরই ছবিটি নিয়ে রীতিমত হইচই পড়ে সোশাল মিডিয়ায়। ছোট ও বড় পর্দার তারকা অভিনেতা থেকে নির্মাতা, কিংবা শিল্পী থেকে কবি, সাহিত্যিক এমনকি গণমাধ্যমকর্মীদেরও ছবিটির পোস্টার শেয়ার করে নির্মাতা ও কলাকুশলীদের শুভ কামনা জানাতে দেখা গেছে। যা কোনো সিনেমার প্রচারণায় বিরল ঘটনা!

গেল ফেব্রুয়ারিতে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় ‘ঊনপঞ্চাশ বাতাস’। ছবিটি দেখে সেন্সর বোর্ডের একাধিক সদস্য ভূয়সী প্রশংসা করেন।

সিনেমা মুক্তি সামনে রেখে চলছে প্রচারণার কাজ। পোস্টার, টিজার, ট্রেলার প্রকাশের পর ব্যাপক প্রশংসিত হয়। এই ছবির মাধ্যমেই প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দেন বেইজ বাবা সুমন। সর্বশেষ ‘এ শহর’ নামে সৌরিনের লেখা, সুর ও কণ্ঠে আরো একটি গান প্রকাশ পেয়েছে।

Reneta

সৌরিনের কণ্ঠে সর্বশেষ মুক্তি পাওয়া ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর আরো একটি গান:

দ্রোহের মন্ত্রে ভালোবাসার কথা বলেন মাসুদ হাসান। কাজে। কর্মে। পরম ভালোবাসায় যে দ্রোহের মূর্তি তিনি এঁকেছেন তার সমস্ত সৃষ্টিকর্মে। ছবি থেকে গান কিংবা ভিজ্যুয়াল ফিকশনে। সব জায়গায়। নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনচিত্র! যে জীবন ফড়িংয়ের, ধুলোর মানুষ-মানুষের ঘ্রাণ, ফসিলের কান্না, কালো বরফ জমাট অন্ধকার কিংবা থতমত এই শহরের মতো কতো কতো গল্প আর চরিত্ররা যে জীবন পেয়েছে তার হাত ধরে!

‘ঊনপঞ্চাশ বাতাস’-এ জুটি বেধে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শারলিন ফারজানা।

সিনেমাটির ধরন সম্পর্কে জানতে চাইলে এরআগে চ্যানেল আই অনলাইনকে দেয়া একটি সাক্ষাৎকারে নির্মাতা জানিয়েছিলেন, ‘সিনেমাটিকে বিজ্ঞানমনস্ক রোমান্টিক ছবি বলতে চাই। এটাকে সাইন্স ফিকশন বলব কিনা জানিনা, কারণ সাইন্স ফিকশন-এর গ্লোবাল যে প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিস-এর মত এই সিনেমা না। টেকনোলজির ভারে আবেগ অনুভব করতে কষ্ট হবে, এমন জিনিস এখানে নেই। তবে এটি খুবই সাইন্স রিলেটেড একটি প্রোডাকশন, কিন্তু খুবই আবেগী।’
গেল ফেব্রুয়ারিতে প্রকাশ পায় ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর ট্রেলার:

Jui  Banner Campaign
ট্যাগ: ঊনপঞ্চাশ বাতাসমাসুদ হাসানলিড বিনোদনশার্লিন ফারজানা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT