চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় তাহসানের সঙ্গে গাইলেন সিঁথি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

এবারই প্রথম তারকা কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে গাইলেন সিঁথি সাহা। এর আগে সম্মিলিতভাবে একটি দেশাত্মবোধক গান করলেও এবারই প্রথম তারা দ্বৈতকণ্ঠে গাইলেন। তাহসান-সিঁথির গাওয়া ও কবির বকুলের লেখা এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে শুক্রবার।

শিল্পী সিঁথি জানান, এটি পুরোপুরি ক্লাসিকাল মেলোডিয়াস গান। তৈরি হয়েছে সুমন ধরের সিনেমায় ‘নাড়া’র জন্য। ‘ভালোবাসায় ছুঁয়ে দিলে’ নামে গানটির সুর সংগীত করেছেন অমিত ঈশান।

গান অভিনয় সমানতালে চালিয়ে যাচ্ছেন তাহসান খান। বিভিন্ন পণ্যের প্রমোশন ও শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন। জনপ্রিয় এ শিল্পী জানিয়েছেন, অনেকদিন পর তিনি প্লেব্যাক করলেন। চলতি বছর এটাই তার প্রথম প্লেব্যাক। সিঁথির সঙ্গে প্রথম কাজ। সেও ভালো গেয়েছেন।

প্রথমবার তাহসানের সঙ্গে গাইতে পেরে সিঁথি সাহাও অন্যরকম ভালো লাগা অনুভব করছেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, তাহসান ভাইয়ের গানে নিজস্ব স্টাইল রয়েছে। তার গানের নিয়মিত শ্রোতা আমি, ভক্ত বটে! পছন্দের শিল্পীর সঙ্গে গাইতে পারাটা সত্যি অন্যরকম ভালো লাগার ব্যাপার।

তাহসান ভাই যে মাপের তারকা শিল্পী তাকে মূল্যায়ন করতে গেলেও হয়তো কম হয়ে যাবে বলে জানাল সিঁথি সাহা। তিনি বলেন, আমার খুব বেশি প্লেব্যাক করা হয় না। তাহসান ভাইয়ের সঙ্গে গাইতে পারবো শুনেই গানটি করতে রাজি হই।

তাহসান-সিঁথির প্লেব্যাক করা ‘নাড়া’ সিনেমার গানের পরিচালক সুমন ধর বলেন, আমি দুটি সিনেমা বানাবো। ফেব্রুয়ারিতে নাড়া’র কাজ প্রথম শুরু করবো। তার আগে গান রেকর্ড হল।

Reneta

তিনি জানান, নাড়া হচ্ছে থ্রিলার ধর্মী ছবি। নারী পাচার হবে এ ছবির উপজীব্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহসানলিড বিনোদনসিঁথি সাহা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬

মরক্কোর বিদায়ে হতাশ, ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা

জুলাই ১০, ২০২৬

দেশে পরিবর্তন আসেনি, শুধু দুর্নীতিবাজদের হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক বাণিজ্যে ঘাটতি ২৪ বিলিয়ন ডলার

জুলাই ১০, ২০২৬

কোটা আন্দোলন যে সরকার পতনে রূপ নেবে, তা কল্পনাই করেননি অনেক শিক্ষার্থী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT