ছবি গল্প

সিনেমায় অংকনের ফোক গান

তিন নারী অভিনেত্রী বিভিন্ন পোশাকে হাসিমুখে ছবি, চ্যানেল আই অনলাইন, বাংলা সংবাদ ও বিনোদন. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

সংগীতশিল্পী অংকনের সাংস্কৃতিক পরিমণ্ডলে সংগীত চর্চা ছোট বেলা থেকেই। লালন সংগীত দিয়েই তার জীবন শুরু। নন্দিত লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনকে ভাবেন নিজের আইডল হিসেবে। অংকন প্রথম যে গানটি কণ্ঠে তোলেন সেটি ছিলো- ‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’। 

বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পরা অংকের ফোক গানের প্রতিযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: অংকনের ফেসবুক থেকে।

ফোক গানেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই শিল্পী। পরিবারের অক্লান্ত পরিশ্রম ও নিজের কণ্ঠের জাদুতে এরইমধ্যে দেশব্যাপী ছড়িয়েছেন খ্যাতি।

বাংলাদেশি নারীর ঐতিহ্যবাহী পোশাক পরিহিত সুন্দরী নারী. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: অংকনের ফেসবুক থেকে।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বিভিন্ন কনসার্টে গান করেছেন অংকন। বিভিন্ন চড়াই-উৎরাই পেরিয়ে তিনি নিয়মিত প্রকাশ করেছেন নিজের মৌলিক গান।

বাংলাদেশি নারী সাংস্কৃতিক অনুষ্ঠানে সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: অংকনের ফেসবুক থেকে।

অংকনের গাওয়া ‘চেংড়া বন্ধুয়া’ শিরোনামের গানটি আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর উন্মুক্ত হয়। এই গানটি ইতোমধ্যেই দেড় কোটির বেশি শ্রোতার কাছে পৌঁছে গেছে। যা প্রতিনিয়ত বাড়ছে।

বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পরা অংকের ফোক গানের প্রতিযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: অংকনের ফেসবুক থেকে।

‘আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান ২০১৫’ -তে দ্বিতীয় রানার আপের স্থান অধিকার করেন তিনি।

সিনেমায় অংকনের ফোক গান, সুন্দর হাসি ও পোশাকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: চ্যানেল আই।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর ২০২০) টেলিফোনে সরাসরি দর্শকদের সাথে তারকাদের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘চ্যানেল আই তারকা কথন’ -এ অতিথি হয়ে আসেন অংকন। শোনান গান গিয়ে তার পরিকল্পনার কথা।

অংকনের সুন্দর হাসি ও ঐতিহ্যবাহী পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: অংকনের ফেসবুক থেকে।

এরই মধ্যে রাশীদ পলাশের পরিচালনায় ‘পদ্মা পুরাণ’ নামক একটি সিনেমার প্লেব্যাকে একটি ফোক গানে কণ্ঠ দিয়েছেন বলে জানান তিনি।

অংকনের ফোক গান নিয়ে সিনেমায় একটি নারী শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: অংকনের ফেসবুক থেকে।

করোনা পরিস্থিতির কারণে সিনেমার কাজ আপাতত বন্ধ আছে।

সিনেমায় অংকনের ফোক গান, সুন্দর হাসি ও পোশাকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: অংকনের ফেসবুক থেকে।
বিষয়:অংকন ছবি গল্প তারকা কথন ফরিদা পারভীন লালন সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…