চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার প্রচারণায় তাহসানের টার্গেট এবার পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৯
বিনোদন
A A

সিনেমা মুক্তির আগে প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ‘আসিতেছে…অমুক সিনেমা’, পুরনো এই কৌশলে এখন আর আটকে নেই সিনেমার প্রচারণা। বিশ্বব্যাপী বদলে গেছে সিনেমা প্রচারণার কৌশল। বাংলাদেশেও কেউ কেউ প্রচারণার নতুন ধারায় ভরসা খুঁজছেন।

‘যদি একদিন’ নামের সিনেমা মুক্তি সামনে রেখে প্রচারণার নতুন নতুন কৌশল ব্যবহার করছে ছবির পুরো টিম। সেই কৌশল আত্মস্থ করে পাঁচটি পরিবারের কাছে স্বেচ্ছায় দাওয়াত চাইলেন ছবির কেন্দ্রীয় চরিত্র জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন তাহসান। ছবিটি নিয়ে ভীষণ উত্তেজীত এই অভিনেতা। ৮ মার্চ মুক্তির প্রতীক্ষায় থাকা ছবিটি নিয়ে দিন রাত পুরোদমে দৌড়াচ্ছেন তিনি। গণমাধ্যম থেকে শুরু করে একে একে সাধারণ মানুষের কাছে নিজে হাজির থেকে ছবি দেখার দাওয়াত দিচ্ছেন, রাজধানীতে দেয়ালে দেয়ালে নিজেই পোস্টার সাঁটছেন। এবার এক ভিডিও বার্তায় পাঁচটি পরিবারের কাছে স্বেচ্ছায় দাওয়াত চাইলেন এই অভিনেতা।

Banglabid

প্রচারণার অংশ হিসেবেই ‘যদি একদিন’ ছবিটিকে বারবার পারিবারিক ছবি বলা হচ্ছে। পরিবারকে নিয়ে দেখার মতো ছবি, এরকম বক্তব্য বহুবার দিয়েছেন তাহসান। আর এ কারণেই কোনো এক ভক্ত তাহসানকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখেছেন, ছবিটি যেহেতু পারিবারিক তাহলে আপনাদের প্রচারণা কেন শুধু বিশ্ববিদ্যালয় আর কলেজে?

ভক্তের এমন প্রশ্ন থেকেই এবার সত্যি সত্যিই পরিবারের কাছে ‘যদি একদিন’ এর দাওয়াত নিয়ে ছুটে যেতে চাইছেন তাহসান। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তাহসান বলেন, যিনি এমন প্রশ্ন তুলেছেন তার এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। আর তাই সিনেমা মুক্তির আগে একদিন আমি পাঁচটি পরিবারের কাছে ‘যদি একদিন’ এর প্রিমিয়ারের দাওয়াত নিয়ে যেতে চাই। তাদের বাসায় আমি দাওয়াত চাচ্ছি, সবার সাথে বসে চা পান করতে চাই।

কিন্তু কোন পাঁচটি পরিবারের কাছে যাবেন তাহসান? এটাও ভিডিও বার্তায় পরিস্কার করলেন এই অভিনেতা। বললেন, ফিল্মকাস্ট এর ফেসবুক পেইজের ইনবক্সে যে কেউ তার বাসার ঠিকানা পাঠিয়ে দিন, সেখান থেকে ভাগ্যবান পাঁচটি পরিবারের সাথে সাক্ষাৎ করতে তাদের বাসায় যাবেন তাহসান!

Reneta

‘যদি একদিন’ ছবিতে তাহসান ছাড়াও অভিনয় করেছেন কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তী, তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ প্রমুখ। ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিটির পরিবেশনায় আছে টিওটি ফিল্মস। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। নির্মাতা রাজ জানান, ৪০ টির মতো সিনেমা হলে মুক্তি দেয়া হবে ‘যদি একদিন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ খালেদতাসকিন রহমানতাহসানফখরুল বাশার মাসুমমিলি বাশারযদি একদিনরাইসারাজলিড বিনোদনশ্রাবন্তীসাবেরী আলমসুজাত শিমুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ানডেতে আর ডানা মেলবেন না তাহির

পরবর্তী

আবারও জেগে উঠবে বিএনপি: ফখরুল

পরবর্তী

আবারও জেগে উঠবে বিএনপি: ফখরুল

অরুন্ধতী

নতুন ভেন্যুতে হবে অরুন্ধতী রায়ের অনুষ্ঠান

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT